এই টিপসগুলো মেনে চললে, প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ জল পান করতে পারবেন আপনি।

31st December 2020 1:24 pm Information
এই টিপসগুলো মেনে চললে, প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ জল পান করতে পারবেন আপনি।


প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ জল পান করা প্রতিটি মানুষের একান্ত অপরিহার্য। একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক ৩.৭ লিটার জলপানের দরকার। কিন্তু প্রতিদিনের ব্যস্ততম জীবনে অনেকেই পর্যাপ্ত পরিমান জল পান করতে পারেন না। জল আমাদের শরীরে বিভিন্ন কার্যকারিতা কে নিয়ন্ত্রণ করে। বেশ কয়েকটি টিপস মেনে চললে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ জল আপনি পান করতে পারবেন। যেমন, 

১) জলকে করে তুলুন আকর্ষণীয় যেমন, প্রতিদিন জল পান করলে মাঝে মাঝে জলের সাথে বেশ কিছু জিনিস মেশাতে পারেন, যেমন , পুদিনা পাতা, বিভিন্ন ফলের জুস এর ফলে আপনার জল পান করার একটা ইচ্ছা সব সময় থাকবে। 

২) সারাদিনে নির্দিষ্ট পরিমান জল পান করা সম্ভব না হলেও, বেশ কিছু ফল খেতে পারেন যেগুলি জলের অভাব পূরণ করতে সক্ষম, যেমন তরমুজ, শসা এবং এই জাতীয় ফল যার মধ্যে জলের প্রাচুর্য রয়েছে। 

৩) শরীরচর্চার পরেই অবশ্যই একগ্লাস অন্তত জল শরবত করে খেতে পারেন। শরীরচর্চার পরে একটু নুন এবং এক চামচ পাতি লেবুর রস মিশিয়ে এক গ্লাস জল পান করুন। শরীরচর্চার সময় সাথে করে এক বোতল জল নিয়ে যেতে ভুলবেন না। 

৪) জল খাওয়ার অভ্যাস আপনি নিজে থেকে যদি তৈরি করতে চান তাহলে ফোনে রিমাইন্ডার দিয়ে রাখতে পারেন, অথবা আপনার কর্মক্ষেত্রে বা বাড়িতে হাতের কাছে জলভর্তি গ্লাস রাখুন চাপা দিয়ে। মনে করে নির্দিষ্ট সময় অন্তর অন্তর জল খান। 

৫) বাথরুম করে আসার পর, যে জল আপনার শরীর থেকে বেরিয়ে গেল তার ঘাটতি পূরণ করতে এক গ্লাস জল খেয়ে নিন।





Others News

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা


এবারের ঠান্ডা আগের থেকে অনেকটাই প্রবলভাবে পড়েছে।  শীতকালে শরীরে দেখা যায় বেশ কিছু সমস্যা। বিশেষ করে শীতকালে দাঁতের ব্যথায় অনেকেই কষ্ট পান । কিন্তু অনেকেই এই দাঁতের ব্যথা থেকে অব্যাহতি পাওয়ার জন্য ঘনঘন পেনকিলার খেয়ে থাকেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঘনঘন পেইনকিলার খাওয়া শরীরকে ঠেলে দিতে পারে নানা ধরনের সমস্যার দিকে। তাই ঘনঘন পেইনকিলার না খেয়ে, বাড়িতেই বসে মোকাবিলা করতে পারেন দাঁতের ব্যথার। 
যেমন, 

১) আদা দাঁতের ব্যাথা সারাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাড়িতে একটুকরো আদা নিয়ে সেটা ভালোভাবে চিবিয়ে নিন। তারপরে যে দাঁতটি র জায়গায় ব্যাথা রয়েছে সেই দাঁতের গোড়ায় ভালোভাবে ওই চিবিয়ে নেওয়া আদা রেখে দিন। আস্তে আস্তে ব্যাথা অনেকটাই  হ্রাস পাবে । 

২) রসুন যথেষ্ট কাজ দেয় দাঁতের ব্যাথা সারাতে। যে দাঁতটি তে ব্যাথা থাকবে সেই দাঁতের গোড়ায় রসুন থেঁতো করে তার রস লাগিয়ে দিন। যার ফলে কিছুক্ষণের মধ্যেই ওই দাঁতের যন্ত্রণা অনেকটাই প্রশমিত হবে। 

৩) পেয়ারা পাতার রস থেঁতো করে লাগিয়ে নিন যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায়। এর ফলে খুব তাড়াতাড়িই দাঁতের যন্ত্রণা প্রশমিত হবে।

৪) লবঙ্গ গুঁড়ো করে সেটি নারকোল তেলের সাথে মিশিয়ে সেটা যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায় লাগিয়ে নিন। এই মিশ্রণটি খুব দ্রুত দাঁতের ব্যাথা কমিয়ে দেয়।