তিন ভাইবোন স্বেচ্ছাবন্দী করে রেখেছিলেন নিজেদের। ১০ বছর পরে উদ্ধার করল পুলিশ

30th December 2020 4:56 pm News
তিন ভাইবোন স্বেচ্ছাবন্দী  করে রেখেছিলেন নিজেদের। ১০ বছর পরে উদ্ধার করল পুলিশ


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে গুজরাটের রাজকোটে। ১০ বছর ধরে বাড়ির তিন ভাই বোনের দেখা পাওয়া যায়নি।  তাদের মা মারা গিয়েছে ১০ বছর আগে। তাদের বাবা একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। তিনি বাড়ির বাইরে বেরোলে তাকে অনেকেই জিজ্ঞাসা করতেন যে তার ছেলে মেয়েরা কোথায়, কিন্তু ওই ব্যক্তি কোন কথাতেই কর্ণপাত করতেন না। কিন্তু তাদের বাবা যে সব সময় চিন্তাগ্রস্থ থাকতেন তা সকলেই টের পেতেন। 
তিন ভাইবোনের মধ্যে বড় ভাই ছিলেন আইনজীবী, ছোট ভাই স্নাতক, এবং ছোট বোন ছিল সাইকোলজিতে স্নাতকোত্তর। ‌ অনেকেই ভেবেছিলেন হয়তো বাইরে চাকরি করেন তারা। কিন্তু অচিরেই ভুল ভাঙলো পাড়া-প্রতিবেশীর। তাদের বাবা একসময় খবর দিলেন একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে। 
স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা এসে বাড়ির তালা ভেঙে ঘরে ঢুকে সবকিছু দেখে স্তম্ভিত হয়ে যায়। ওই তিন ভাইবোন এই টানা দশ বছর নিজেদের বন্দী করে রেখেছিলো ওই বাড়ির একটি ঘরের মধ্যেই। ঘরে ঢুকেই প্রতিনিধিরা দেখতে পান খাবারের টুকরো ছড়িয়ে রয়েছে এদিক ওদিক, তিন ভাইবোন প্রত্যেকেরই অবস্থা কঙ্কালসার। ঘরে ছড়িয়ে রয়েছে বাসি পচা খাবার। দুই ভাই কে চেনা যাচ্ছিল না কারণ তাদের চুল দাড়ি এতটাই বেড়ে গিয়েছে তাদের চেনা মুশকিল। বোনের মাথার চুলে এতটাই জট যার দরুণ এক কুৎসিত আকার ধারণ করেছে তার মুখমন্ডলের। 

এই ঘটনায় সারা এলাকা জুড়ে খুবই চাঞ্চল্য ছড়িয়েছে। তাদের বাবা দাবি করেছেন যে তিনি বারবার চেষ্টা করেছেন তাদেরকে বাড়ির বাইরে বের করার, কিন্তু কোনো কালো জাদুর প্রভাবের দরুন নাকি তারা নিজেদেরকে এইভাবে স্বেচ্ছাবন্দি করে নিয়েছিল।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।