এই কয়েকটি নিয়ম মেনে চললেই মুক্তি পাবেন কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে।

29th December 2020 12:39 pm Information
এই কয়েকটি নিয়ম মেনে চললেই মুক্তি পাবেন কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে।


রোজকার ব্যস্ততম জীবনে খাওয়া-দাওয়ার অনিয়ম অথবা বিভিন্ন কারণে মানুষের পেটের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে বহু মানুষ কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন। অনেকেই নানান ওষুধ খেয়েও কোনো সুরাহা পাচ্ছেন না। ‌ তবে এই সমস্যা আপনি দূর করতে পারবেন বাড়িতেই বসে। তার জন্য আপনাকে মেনে চলতে হবে বেশ কয়েকটি নিয়ম। বিশেষ করে খাওয়া-দাওয়া করবেন সময়মত এবং নির্দিষ্ট পরিমাণে। 

à§§) প্রথমেই বলে রাখি, দিনে নির্দিষ্ট পরিমাণ মতো জল পান করতে পারলে শরীরের কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকটাই দূরীভূত হয়। একজন প্রাপ্তবয়স্ক মানুষকে সারাদিনে à§©.à§­ লিটার জল পান করা উচিৎ। প্রতিদিন ঠিকঠাক জল পান করলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকটাই দূর হয়। 

২) সকাল বেলা খালি পেটে যদি ঈষদুষ্ণ গরম জলের সাথে এক চামচ লেবুর রস মিশিয়ে পান করতে পারেন, তাহলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূরে থাকবে। 

à§©) বেশ কিছু  à¦¹à¦œà¦®à§‡à¦° সহায়ক ব্যায়াম রয়েছে যেগুলি আপনি রোজ করতে পারেন। এর ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকটাই দূরীভূত হবে । 

৪) বেশ কিছু খাদ্য রয়েছে রোজকার খাদ্য তালিকায় রাখতে পারেন আপনি। যেমন আপনি প্রত্যেকদিন অ্যালোভেরার রস এবং আমলকির রস পান করতে পারেন এছাড়াও খেতে পারেন হাই ফাইবার যুক্ত খাবার যেমন কমলালেবু, ন্যাসপাতি কাঁঠালি কলা, সিঙ্গাপুরি কলা, কাজুবাদাম, পালং শাক প্রভৃতি । উচ্চ ফাইবার যুক্ত খাবার খেলে আপনার পেট থাকবে পরিষ্কার। এছাড়া ফাইবার যুক্ত খাবার খাবার হজম করতে খুবই সাহায্য করে।





Others News

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা


এবারের ঠান্ডা আগের থেকে অনেকটাই প্রবলভাবে পড়েছে।  à¦¶à§€à¦¤à¦•ালে শরীরে দেখা যায় বেশ কিছু সমস্যা। বিশেষ করে শীতকালে দাঁতের ব্যথায় অনেকেই কষ্ট পান । কিন্তু অনেকেই এই দাঁতের ব্যথা থেকে অব্যাহতি পাওয়ার জন্য ঘনঘন পেনকিলার খেয়ে থাকেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঘনঘন পেইনকিলার খাওয়া শরীরকে ঠেলে দিতে পারে নানা ধরনের সমস্যার দিকে। তাই ঘনঘন পেইনকিলার না খেয়ে, বাড়িতেই বসে মোকাবিলা করতে পারেন দাঁতের ব্যথার। 
যেমন, 

à§§) আদা দাঁতের ব্যাথা সারাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাড়িতে একটুকরো আদা নিয়ে সেটা ভালোভাবে চিবিয়ে নিন। তারপরে যে দাঁতটি র জায়গায় ব্যাথা রয়েছে সেই দাঁতের গোড়ায় ভালোভাবে ওই চিবিয়ে নেওয়া আদা রেখে দিন। আস্তে আস্তে ব্যাথা অনেকটাই  à¦¹à§à¦°à¦¾à¦¸ পাবে । 

২) রসুন যথেষ্ট কাজ দেয় দাঁতের ব্যাথা সারাতে। যে দাঁতটি তে ব্যাথা থাকবে সেই দাঁতের গোড়ায় রসুন থেঁতো করে তার রস লাগিয়ে দিন। যার ফলে কিছুক্ষণের মধ্যেই ওই দাঁতের যন্ত্রণা অনেকটাই প্রশমিত হবে। 

৩) পেয়ারা পাতার রস থেঁতো করে লাগিয়ে নিন যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায়। এর ফলে খুব তাড়াতাড়িই দাঁতের যন্ত্রণা প্রশমিত হবে।

৪) লবঙ্গ গুঁড়ো করে সেটি নারকোল তেলের সাথে মিশিয়ে সেটা যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায় লাগিয়ে নিন। এই মিশ্রণটি খুব দ্রুত দাঁতের ব্যাথা কমিয়ে দেয়।