পূর্ব বর্ধমানের কালনায় উদ্ধার এক শিশু ও এক যুবকের গলাকাটা দেহ।

24th December 2020 1:36 pm News
পূর্ব বর্ধমানের কালনায় উদ্ধার এক শিশু ও এক যুবকের গলাকাটা দেহ।


এক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের কালনায়। ‌ একটি খামার থেকে উদ্ধার করা হয়েছে একটি শিশু ও এক যুবকের গলার নলি কাটা দেহ। মৃত যুবকের নাম গোবিন্দ মাড্ডি এবং আড়াই বছরের ওই শিশুটির নাম জয় কিসকু। জানা গিয়েছে এই ঘটনাটি ঘটেছে কালনার মতিশ্বর ময়নাগড়ে। প্রতিবেশী ওই শিশুটিকে নিয়ে গোবিন্দ গ্রামে ঘুরে বেড়াচ্ছিলেন। কিন্তু অনেকক্ষণ পর তাদের খোঁজ না পাওয়ায় ওই শিশুটির ঠাকুমা এবং আরো কয়েকজন তাদেরকে খুঁজতে থাকেন। হঠাৎ তারা দেখেন একটি খামার বাড়িতে গলার নলি কাটা অবস্থায় পড়ে রয়েছে তাদের দেহ। সাথে সাথে খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই শিশুটির। রক্তে ভেসে গিয়েছে চারিদিক। যুবকটিকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। 
তবে কীভাবে এই দু'জনকে খুন করা হলো তা কিছুতেই বুঝে উঠতে পারছেন না পুলিশ আধিকারিকরা। অনেকে মনে করছেন যুবকটি হয়তো শিশুটিকে খুন করে নিজে আত্মহত্যা করেছে।

আবার অনেকে মনে করছেন কোন আততায়ী এসে হয়তো ওই দুজনকে নিষ্ঠুর ভাবে খুন করে পালিয়েছে। 


কিন্তু এক রত্তি শিশুর প্রতি কিসের এত আক্রোশ তা কিছুতেই ভেবে পাচ্ছেন না এলাকাবাসী। সকলেই সঠিক তদন্তের দাবি জানিয়ে সরব হয়েছেন।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।