শরীর দিলেই মিলবে পরীক্ষায় ভালো নম্বর। সরকারি স্কুলের শিক্ষকের কুকীর্তি ধরা পড়ে গেল সকলের কাছে।

21st December 2020 5:40 pm News
শরীর দিলেই মিলবে পরীক্ষায় ভালো নম্বর। সরকারি স্কুলের শিক্ষকের কুকীর্তি ধরা পড়ে গেল সকলের কাছে।


অতি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে রাজস্থানের জয়পুর নিমরানা সরকারি স্কুলে। ‌ শিক্ষককে যেখানে শিক্ষার্থীদের প্রথম প্রদর্শক রূপে ধরা হয়। সেখানে এক শিক্ষকের কুকীর্তি সকল মানুষের কাছে উন্মোচিত হয়েছে। ‌

রাজস্থানের ওই স্কুলে ভিজিট করতে গিয়েছিলেন এডুকেশন অফিসার । সেখানে বিভিন্ন ছাত্রীর কাছ থেকে তিনি অভিযোগ পান যে, ওই স্কুলের শিক্ষক যার নাম দেব প্রকাশ যাদব, সে বেশ কয়েক জন ছাত্রীর সাথে অশ্লীল ব্যবহার করেছে। নিয়মিত নাকি বিভিন্ন ছাত্রীকে সে তার লালসা চরিতার্থ করার প্রস্তাব দিতো। বেশ কয়েকজন ছাত্রীর গায়ে নাকি সে হাত তোলে। ‌ শ্লীলতাহানি করে বিভিন্ন ছাত্রীকে। এবং সরাসরি বিভিন্ন ছাত্রীকে সে প্রস্তাব দিয়েছিল যে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করলেই পরীক্ষায় ভালো নম্বর দেবেন তিনি। পরীক্ষায় ফেল করাবেন এমনটাই হুমকি দিয়েছিলো ওই নোংরা মানসিকতার শিক্ষক। পলিটিক্যাল সায়েন্সের ওই শিক্ষকের বয়স প্রায় ৪৬ বছর।

প্রায় প্রতিটি ছাত্রী তার বিকৃত যৌন লালসার শিকার হতে যাচ্ছিল। সেই সময়ই এডুকেশন অফিসার স্কুলে ভিজিট করতে এসেছিলেন। ‌ বেশ কয়েকজন ছাত্রী তার কাছে অভিযোগ জানাতেই তিনি সাথে সাথে পুলিশকে সব কথা জানান। ‌ ওইদিন রাতেই পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে। বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। আদালতে তোলা হয়েছে অভিযুক্ত শিক্ষককে।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।