করোনার গ্রাসে পড়লেন বিখ্যাত টলিউড অভিনেতা আবির চট্টোপাধ্যায়।

21st December 2020 1:34 pm News
করোনার গ্রাসে পড়লেন বিখ্যাত টলিউড অভিনেতা আবির চট্টোপাধ্যায়।


বহু মানুষের প্রাণ কেড়েছে ভয়াবহ করোনা ভাইরাস। সাধারণ মানুষ থেকে শুরু করে এই ভাইরাসের কবলে পড়ে মৃত্যু বরণ করেছেন। এখনো পর্যন্ত কিছুতেই এই ভাইরাসের উপর নিয়ন্ত্রণ আনতে পারছে না বিজ্ঞানীরা। তবে কেন্দ্রীয় সরকার আশ্বস্ত করেছে কিছুদিনের মধ্যেই ভারতবাসীর হাতে এসে পৌঁছবে করোনার ভ্যাকসিন । কিন্তু ততদিন পর্যন্ত সকলকেই অত্যন্ত সতর্ক হয়ে পথ চলতে হবে। টলিউড থেকে শুরু করে বলিউডের বেশ কিছু শিল্পীরা করোনা ভাইরাস এর কবলে পড়ে ছিলেন  à¥¤ সোহম থেকে শুরু করে অপরাজিত আঢ্য এবং অনেকেই করোনা ভাইরাস এর কবলে পড়েছিলেন। এবার এই ভাইরাসের কবলে পড়েছেন বিখ্যাত টলিউড অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। আবির চট্টোপাধ্যায় নিজেই এই কথা ফেসবুকে পোস্ট এর মাধ্যমে জানিয়েছেন। ‌ তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, "শুটিংয়ের সময় অনেক সর্তকতা অবলম্বন করে ছিলাম কিন্তু তা সত্বেও আমি কভিদ পজেটিভ হয়েছি। ‌ আমার শরীর ঠিক হয়েছে কিন্তু শুধুমাত্র গন্ধ পাচ্ছিলাম না এবং কোনো স্বাদ পাচ্ছিলাম না , তখনই আমি টেস্ট করিয়েছি। এখন আমি আইসোলেশনে রয়েছি এবং পরিবারের সকলকেও টেস্ট করাতে দিয়েছি। ‌ ভগবানের কাছে প্রার্থনা করব সকলেই যেন সুস্থ থাকে। ‌ এই কয়েকদিনে যারা যারা আমার সংস্পর্শে এসেছেন তারা দয়া করে নিজেদের টেস্ট করিয়ে নেবেন একবার।"

টলিউড ছাড়া বলিউডের বুকেও করোনা ভাইরাসে বেশ কিছু শিল্পী আক্রান্ত হয়েছিলেন। ‌ অমিতাভ বচ্চন থেকে শুরু করে নিতু কাপুর, ঐশ্বর্য রাই, অভিষেক বচ্চন এবং অনেকেই করণা ভাইরাসের প্রকোপে।  à¦ªà¦¡à¦¼à§‡à¦›à¦¿à¦²à§‡à¦¨à¥¤





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  à¦ªà§à¦°à¦¾à¦¯à¦¼ ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।