বেপরোয়া ট্রাক এর বলি বৃদ্ধ। হুড়মুড়িয়ে তিনটি অটোর উপর উঠে পড়েছিলো ট্রাকটি।

19th December 2020 12:32 pm News
বেপরোয়া ট্রাক এর বলি বৃদ্ধ। হুড়মুড়িয়ে তিনটি অটোর উপর উঠে পড়েছিলো ট্রাকটি।


বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার সেফ ড্রাইভ সেভ লাইফের উপরে যথেষ্ট জোর দিয়েছে। শহরের রাজপথ গুলি ছাড়াও সমগ্র পশ্চিমবঙ্গের বিভিন্ন রাস্তায় রীতিমতো চেকিং করছে পুলিশ। কিন্তু তা সত্ত্বেও দুর্ঘটনায় লাগাম টানা যাচ্ছে না। একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে গতকাল দুপুরে কলকাতা ঠাকুরপুকুর থ্রি এ বাস স্ট্যান্ডের কাছে । একটি বেপরোয়া ট্রাক হুড়মুড়িয়ে উঠে পড়ে এবং স্ট্যান্ডে দাঁড়ানো তিনটি অটোর উপরে ওই ট্রাকটি উঠে পড়ে। সাথে সাথে দুমড়ে-মুচড়ে যায় স্ট্যান্ডে দাঁড়ানো ফটোগুলি। পাঁচজন পথচারীকে ধাক্কা মারে ওই ট্রাকটি। ঘটনাস্থলেই একজন নিরীহ বৃদ্ধ প্রাণ হারান। এবং আরও ৪ জন গুরুতর জখম হন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে জোকার দিক থেকে ওই ট্রাকটি বেপরোয়া গতিতে আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি তীব্র গতিতে এসে তিনটি অটোর উপরে উঠে পড়ে। পরপর ৫ জনকে ধাক্কা মেরে দেয় ট্রাকটি । ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রায় ৭৯ বছর বয়সী বৃদ্ধ নিমাই মন্ডলের। ঘটনাস্থলে ভিড় জমে যায় এলাকাবাসীর।

ট্রাকচালক পালাতে চাইলেও এলাকাবাসী এবং পুলিশ ধরে ফেলে ওই ট্রাকচালককে। ‌ ট্রাক চালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  à¦ªà§à¦°à¦¾à¦¯à¦¼ ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।