চাকরির প্রতি আকর্ষণ সমাজের প্রতিটি তরুণের। কেন্দ্রীয় সরকারি চাকরি হয় তাহলে তো কোন কথাই নেই। বহু তরুণ কঠোর অধ্যাবসায় এবং পড়াশোনার মাধ্যমে নিজেকে তৈরি করে সরকারি চাকরিতে সফলতা পাওয়ার উদ্দেশ্যে। বর্তমানে কেন্দ্রীয়সরকারের অধীনস্থ ভারতীয় উপকূল রক্ষী বাহিনী অথবা ইন্ডিয়ান কোস্ট গার্ড এর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জেনারেল ডিউটির এই পদে মোট নিয়োগ করা হবে ২৫ জনকে। শিক্ষাগত যোগ্যতা লাগবে ৬০% নাম্বার সহ স্নাতক। এছাড়াও উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থীকে পদার্থবিদ্যা এবং অংকে ৬০% নম্বর পাওয়া বাধ্যতামূলক।
তবে জানা গিয়েছে শুধুমাত্র তপশিলি জাতি, উপজাতি ভুক্ত সম্প্রদায় এবং অন্যান্য অনগ্রসর সম্প্রদায় প্রার্থীরা প্রাপ্ত নম্বরে মোট ৫% ছাড় পাবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স সীমা ১৯৯৬ সালের ১ লা জুলাই থেকে ২০২০ সালের ৩০ শে জুন পর্যন্ত করা হয়েছে।
তবে এক্ষেত্রে তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায় ভুক্ত প্রার্থীরা পাঁচ বছর বয়সে ছাড় পাবেন প্রার্থীরা তিন বছর বয়সে ছাড় পেতে পারবেন
জানা গিয়েছে আগামী ২১ শে ডিসেম্বর থেকে আগামী ২৭ শে ডিসেম্বরের মধ্যে প্রার্থীদের আবেদন করতে জানানো হচ্ছে নিম্নলিখিত ওয়েবসাইটের মাধ্যমে-
https://joinindiancoastguard.gov.in
তিনটি পদ্ধতির মাধ্যমে এই পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে । যেমন, - প্রিলিমিনারি পরীক্ষা, মেন পরীক্ষা এবং ইন্টারভিউ। কলকাতা সহ চেন্নাইয়ে, নয়ডায়, এবং মুম্বাইয়ে পরীক্ষা হতে চলেছে বলে জানা গিয়েছে।
এই পদের বেসিক পে দেওয়া হবে ৫৬০০০ টাকা। একবার চটপট দেখে নিন এই ওয়েবসাইটটি।