জনপ্রিয় যৌন দৃশ্যের সাইট পর্ণহাবের বিরুদ্ধে শিশুদের এবং কিশোরীদের যৌনদৃশ্যে ব্যবহার করার অভিযোগ উঠলো।

16th December 2020 11:53 am News
জনপ্রিয় যৌন দৃশ্যের সাইট পর্ণহাবের বিরুদ্ধে শিশুদের এবং কিশোরীদের যৌনদৃশ্যে ব্যবহার করার অভিযোগ উঠলো।


ভারতে বিপুল সংখ্যক মানুষ নীল ছবির প্রতি আসক্ত। এমনিতেই বর্তমানে মানুষের হাতে হাতে অত্যাধুনিক স্মার্ট ফোন,  à¦˜à¦°à§‡ ঘরে কম্পিউটার, এবং উন্নত ইন্টারনেট পরিষেবার দরুন মানুষ ঘরে বসেই তামাম দুনিয়ার খবর করায়ত্ত করছে। সেই সঙ্গে মানুষের মধ্যে বর্তমানে পর্ণ সাইটগুলির প্রতি অতিরিক্ত মাত্রায় আসক্তি জন্মাচ্ছে। ইন্টারনেটে রয়েছে এমন‌ই বেশ কিছু পর্ণ সাইট। যেমন, পর্ণহাব, এক্স ভিডিও সহ আরো নানান সাইট। এই সাইট গুলিতে প্রতিদিন চোখ রাখেন কোটি কোটি মানুষ। সারা বিশ্ববাসীর মধ্যে বহু লোক পর্ণ এর প্রতি অনুরক্ত। কিন্তু এরকমই একটি জনপ্রিয় পর্ণ সাইট পর্ণহাবের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা তাদের ভিডিও গুলিতে বারবার নাবালিকাদের যৌন দৃশ্য দেখিয়ে চলেছে। এই অভিযোগ এমনিতেই বহুদিন ধরেই আসছিল। এই অভিযোগের ভিত্তিতে পর্নহাব এর সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা। নিউইয়র্ক টাইমসের একটি রিপোর্টে উল্লেখ করা হয় যে পর্নহাব এর মধ্যে বিভিন্ন ভিডিওতে শিশুদের নানান গোপন মুহূর্তের ভিডিও, ধর্ষণের অভিনয় ইত্যাদি করানো হচ্ছে। যার দরুন ভিসা সহ মাস্টার কার্ড এবং আরো বেশকিছু ক্রেডিট কার্ড কোম্পানি পর্নহাব এর সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে। এর পরেই পর্নহাব তাদের ওয়েবসাইট থেকে এই ধরনের সমস্ত ভিডিও সরিয়ে নিয়েছে।

বর্তমানে শুধুমাত্র ভেরিফাইড ইউজাররা পর্নহাব এ ভিডিও আপলোড করতে পারবেন। ‌ আনভেরিফাইড ইউজাররা পর্নহাবে আর কোনরকম ভিডিও আপলোড করতে পারবেন না বলে জানা গেছে। ‌ পর্নহাব à§§à§® বছর বয়সের  à¦¨à§€à¦šà§‡  à¦…ভিনয় করা এরকম নাবালিকাদের দৃশ্য বহুমাত্রায় সরিয়ে নিয়েছে তাদের ওয়েবসাইট থেকে।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  à¦ªà§à¦°à¦¾à¦¯à¦¼ ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।