পুরুষাঙ্গের আকার ছোট হলে যে পৌরষত্ব কম তার কোনো মানে নেই। বললেন বিশেষজ্ঞরা।

15th December 2020 4:12 pm Information
পুরুষাঙ্গের আকার ছোট হলে যে পৌরষত্ব কম তার কোনো মানে নেই। বললেন বিশেষজ্ঞরা।


সুন্দর ও সুগঠিত শরীর আমাদের সকলেরই কাম্য। নারী-পুরুষ উভয়েই এই একই চাওয়া। সুন্দর ও সুগঠিত চেহারার হলে সবাই আকর্ষিত হয়। অনেকেই ভাবেন পুরুষের পুরুষাঙ্গ যদি আয়তনে স্বল্প হয় তাদের পুরুষত্বের অভাব দেখা যায়। কিন্তু পৌরুষত্বের জন্য দীর্ঘ বা স্বল্প এসব নিয়ে কোনো সমস্যা নেই। 

বিশেষজ্ঞরা জানিয়েছেন স্বল্প ও দীর্ঘ পুরুষাঙ্গ যৌন উদ্দীপনার সৃষ্টি করে থাকে যাকে স্মল পেনিস হিউমিলিয়েশন বলে। অনেকেই পুরুষাঙ্গ ছোট হওয়ার কারণে দুশ্চিন্তায় ভোগেন এবং পরবর্তীকালে অবসাদগ্রস্ত হয়ে পড়েন। কিন্তু এই নিয়ে কোনোরকম সমস্যাই নেই। কোন রকম ভাবে লজ্জিত বোধ করার কোনো কারণ নেই। আয়তন এর ওপর পৌরষত্ব কোনভাবেই নির্ভর করে না। পুরুষত্ব নির্ভর করে সম্পূর্ণভাবে চারিত্রিক বৈশিষ্ট্যের উপর। 

এই বিষয়ে অনেকেরই ভুল ধারণা আছে। কিন্তু পুরুষাঙ্গ ছোট বা বড় হওয়ার জন্য কোন কিছু এসে যায় না। তাই অন্যকে বিষাদগ্রস্ত করে তুলবেন না। এবং এটি কোন লজ্জার কারণও নয়। তাই এসব কথায় কান না দেওয়াই শ্রেয় বলে মনে করেছেন বিশেষজ্ঞরা।





Others News

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা


এবারের ঠান্ডা আগের থেকে অনেকটাই প্রবলভাবে পড়েছে।  শীতকালে শরীরে দেখা যায় বেশ কিছু সমস্যা। বিশেষ করে শীতকালে দাঁতের ব্যথায় অনেকেই কষ্ট পান । কিন্তু অনেকেই এই দাঁতের ব্যথা থেকে অব্যাহতি পাওয়ার জন্য ঘনঘন পেনকিলার খেয়ে থাকেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঘনঘন পেইনকিলার খাওয়া শরীরকে ঠেলে দিতে পারে নানা ধরনের সমস্যার দিকে। তাই ঘনঘন পেইনকিলার না খেয়ে, বাড়িতেই বসে মোকাবিলা করতে পারেন দাঁতের ব্যথার। 
যেমন, 

১) আদা দাঁতের ব্যাথা সারাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাড়িতে একটুকরো আদা নিয়ে সেটা ভালোভাবে চিবিয়ে নিন। তারপরে যে দাঁতটি র জায়গায় ব্যাথা রয়েছে সেই দাঁতের গোড়ায় ভালোভাবে ওই চিবিয়ে নেওয়া আদা রেখে দিন। আস্তে আস্তে ব্যাথা অনেকটাই  হ্রাস পাবে । 

২) রসুন যথেষ্ট কাজ দেয় দাঁতের ব্যাথা সারাতে। যে দাঁতটি তে ব্যাথা থাকবে সেই দাঁতের গোড়ায় রসুন থেঁতো করে তার রস লাগিয়ে দিন। যার ফলে কিছুক্ষণের মধ্যেই ওই দাঁতের যন্ত্রণা অনেকটাই প্রশমিত হবে। 

৩) পেয়ারা পাতার রস থেঁতো করে লাগিয়ে নিন যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায়। এর ফলে খুব তাড়াতাড়িই দাঁতের যন্ত্রণা প্রশমিত হবে।

৪) লবঙ্গ গুঁড়ো করে সেটি নারকোল তেলের সাথে মিশিয়ে সেটা যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায় লাগিয়ে নিন। এই মিশ্রণটি খুব দ্রুত দাঁতের ব্যাথা কমিয়ে দেয়।