দিনে দুইবারের বেশী দাঁত মাজা হতে পারে দাঁত ও মাড়ির পক্ষে বিপজ্জনক। সতর্ক করলেন বিশেষজ্ঞরা।

15th December 2020 2:09 pm Information
দিনে দুইবারের বেশী দাঁত মাজা হতে পারে দাঁত ও মাড়ির পক্ষে বিপজ্জনক। সতর্ক করলেন বিশেষজ্ঞরা।


দাঁতের যত্ন নেওয়া প্রতিটি মানুষের অপরিহার্য প্রাত্যহিক রুটিন। সুন্দর এবং ঝকঝকে দাঁত সকলেরই কাছে কাম্য। সুগঠিত এবং মজবুত মানুষকে দেয় খাওয়ার অনন্য অনুভূতি। অনেকেই বিভিন্নভাবে দাঁতের যত্ন নিয়ে থাকেন। অনেকে এমন‌ও আছেন যারা খাওয়ার পরেই ব্রাশ করে নেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন সম্পূর্ণ অন্য কথা । বিশেষজ্ঞরা বলছেন যে দুইবারের বেশি দাঁত মাজা হতে পারে দাঁত এবং মাড়ির পক্ষে যথেষ্ট বিপজ্জনক। বিশেষজ্ঞরা বলছেন অনেকেই মিষ্টি জাতীয় কিছু খাবার পর অথবা অন্যান্য খাবার খাওয়ার পর সাথে সাথে দাঁত মেজে নেন। এটা দাঁতের এনামেলের পক্ষে হতে পারে খুবই বিপদজনক। দাঁতের মূল উপাদান হলো এনামেল। ‌ দিনে বহুবার ব্রাশ করলে দাঁতের এই এনামেল আস্তে আস্তে ক্ষয় হতে থাকে। এবং মাড়ি আঘাতপ্রাপ্ত হয়ে সেখান থেকে রক্তপাত হতে পারে। দাঁতের এনামেল ক্ষয় হয়ে ক্যাভিটির মতো সমস্যা দেখা দিতে পারে। অনেকই গরম অথবা ঠান্ডা কিছু পানীয় পান করার পরেই দাঁত মেজে থাকেন। কিন্তু দন্ত বিশেষজ্ঞরা বলছেন গরম বা ঠান্ডা পানীয় পান করার পরেই যদি দাঁত মাজা হয় তাহলে ওই পানীয় পান করার পর দাঁতের গোড়ায় যে অ্যাসিড জমতে থাকে সেই অ্যাসিড দাঁতের গোড়ায় আটকে যায় যা এনামেলকে চরম ক্ষতিগ্রস্ত করে তোলে।

দন্ত বিশেষজ্ঞরা বলছেন যে, যেকোনো ধরনের খাবার খাওয়ার পর অন্তত আধঘন্টা ব্রেক দেওয়া উচিৎ। যে কোনো খাবার খাওয়ার পর আধঘন্টা পরে দাঁত মাজতে হবে। 
দাঁতের সমস্যা থাকলে অবশ্যই দন্ত বিশেষজ্ঞের পরামর্শ নিন।





Others News

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা


এবারের ঠান্ডা আগের থেকে অনেকটাই প্রবলভাবে পড়েছে।  শীতকালে শরীরে দেখা যায় বেশ কিছু সমস্যা। বিশেষ করে শীতকালে দাঁতের ব্যথায় অনেকেই কষ্ট পান । কিন্তু অনেকেই এই দাঁতের ব্যথা থেকে অব্যাহতি পাওয়ার জন্য ঘনঘন পেনকিলার খেয়ে থাকেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঘনঘন পেইনকিলার খাওয়া শরীরকে ঠেলে দিতে পারে নানা ধরনের সমস্যার দিকে। তাই ঘনঘন পেইনকিলার না খেয়ে, বাড়িতেই বসে মোকাবিলা করতে পারেন দাঁতের ব্যথার। 
যেমন, 

১) আদা দাঁতের ব্যাথা সারাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাড়িতে একটুকরো আদা নিয়ে সেটা ভালোভাবে চিবিয়ে নিন। তারপরে যে দাঁতটি র জায়গায় ব্যাথা রয়েছে সেই দাঁতের গোড়ায় ভালোভাবে ওই চিবিয়ে নেওয়া আদা রেখে দিন। আস্তে আস্তে ব্যাথা অনেকটাই  হ্রাস পাবে । 

২) রসুন যথেষ্ট কাজ দেয় দাঁতের ব্যাথা সারাতে। যে দাঁতটি তে ব্যাথা থাকবে সেই দাঁতের গোড়ায় রসুন থেঁতো করে তার রস লাগিয়ে দিন। যার ফলে কিছুক্ষণের মধ্যেই ওই দাঁতের যন্ত্রণা অনেকটাই প্রশমিত হবে। 

৩) পেয়ারা পাতার রস থেঁতো করে লাগিয়ে নিন যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায়। এর ফলে খুব তাড়াতাড়িই দাঁতের যন্ত্রণা প্রশমিত হবে।

৪) লবঙ্গ গুঁড়ো করে সেটি নারকোল তেলের সাথে মিশিয়ে সেটা যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায় লাগিয়ে নিন। এই মিশ্রণটি খুব দ্রুত দাঁতের ব্যাথা কমিয়ে দেয়।