গার্ডেনরিচে তৈরি হলো দেশীয় প্রযুক্তিতে উন্নত এবং শক্তিশালী যুদ্ধজাহাজ আই‌এন‌এস হিমগিরি।

15th December 2020 1:20 pm News
গার্ডেনরিচে তৈরি হলো দেশীয় প্রযুক্তিতে উন্নত এবং শক্তিশালী যুদ্ধজাহাজ আই‌এন‌এস হিমগিরি।


ভারতের দুই প্রতিবেশী দেশ পাকিস্তান এবং চীন। এই দুই প্রতিবেশী দেশের দিক থেকে ক্রমাগত যুদ্ধের হুংকার আসছে ভারতের দিকে। সেইমতো ভারত তাদের রণসজ্জা এবং অস্ত্রশস্ত্রের সম্ভার আরো বৃদ্ধি করছে। এমনিতেই ভারতীয় সেনাবাহিনীর কাছে রয়েছে উন্নত প্রযুক্তির বিভিন্ন অস্ত্রশস্ত্র এবং মিসাইল। ভারতীয় বিমান বাহিনী এবং ভারতীয় নৌ-বাহিনী আগের তুলনায় বর্তমানে আরো বেশি শক্তিশালী হয়েছে। বর্তমান সীমান্ত পরিস্থিতির জন্য সদা জাগ্রত রয়েছে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা। 

ভারতীয় নৌসেনার অন্তর্ভুক্ত হলো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে উন্নত এবং শক্তিশালী যুদ্ধজাহাজ আইএনএস হিমগিরি । জানা গিয়েছে গতকাল সোমবার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ এসেছিলেন ভারতীয় সেনার চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। সেখানে তিনি এই রণতরীটি উদ্বোধন করেছেন। 

গার্ডেনরিচ এই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই রণতরী নির্মিত হয়েছে। ‌জানা গিয়েছে এই রণতরী নির্মাণে মোট খরচ হয়েছে ১৯ হাজার কোটি টাকারও বেশি । অত্যন্ত শক্তিশালী এবং উন্নত মানের এই যুদ্ধজাহাজ ভারতীয় নৌ-বাহিনী ক্ষমতাকে বেশ কয়েক গুণ বৃদ্ধি করবে। 

এই যুদ্ধজাহাজে থাকতে চলেছে বিভিন্ন শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা যেমন বিমান ধ্বংসকারী এবং ডুবোজাহাজ সহ অন্যান্য যুদ্ধজাহাজ ধ্বংসকারী যুদ্ধাস্ত্র। এছাড়াও এই বিমানে প্রায় ১৪০ জন কেবিন ক্রু এর থেকেও বেশি লোকের থাকার পর্যাপ্ত জায়গা থাকবে। এছাড়াও ভারতের সবথেকে শক্তিশালী মিসাইল ব্রম্ভোস অতি সহজেই নিক্ষেপ করা যাবে এই যুদ্ধ জাহাজের ভিতর থেকে। উন্নত গ্যাস টারবাইন সহ শক্তিশালী ডিজেল ইঞ্জিন থাকবে এই যুদ্ধজাহাজ টিতে। এছাড়াও থাকবে শক্তিশালী রাডার সিস্টেম। 

এক কথায় দেশীয় প্রযুক্তির এই যুদ্ধজাহাজ নৌবাহিনীর শক্তি কে আরো কয়েকগুণ বৃদ্ধি করে দিল। আইএনএস হিমগিরি আর কিছুদিনের মধ্যেই সমুদ্রে দাপিয়ে বেড়াতে চলেছে।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।