গুরুতর অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ভেন্টিলেশনে রাখা হয়েছে ওনাকে।

10th December 2020 12:42 pm News
গুরুতর অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ভেন্টিলেশনে রাখা হয়েছে ওনাকে।


বেশ কিছুদিন ধরে অসুস্থ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। অসুস্থ হঠাৎ করেই বৃদ্ধি পাওয়ায় বুধবার সকাল বেলায় উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হলো তাকে। শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভর্তি করা হয়েছে তাকে। 

দীর্ঘ ১৫ বছর ধরে বর্ষিয়ান সিপিএম নেতা হিসেবে পরিচিতি লাভ করেন তিনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন ২০০০ সালে।দীর্ঘ ৬ বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই সিওপিডির সমস্যা রয়েছে তার। যে কারণে দীর্ঘদিন থেকেই অক্সিজেনের সাপোর্টে থাকতে হয় তাকে। চিকিৎসকরা উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর এই অসুস্থতার জন্য। তার অক্সিজেনের স্যাচুরেশন মাত্রা ৭০ এর নিচে নেমে আসে। স্বাস্থ্যের অবনতি কারণেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে বলে জানায় চিকিৎসকরা।কাল বিকেলে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছিল বলে চিকিৎসকরা জানিয়েছিলেন। তবে আজ সকালে চিকিৎসকরা জানান তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। তার অবস্থা কিছুটা স্থিতিশীল রয়েছে। 

তার শারীরিক অসুস্থতার খবর সামনে আসতেই তার অনুরাগীরা দ্রুত আরোগ্য কামনা করেছেন।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।