এই খাবার গুলি অতিরিক্ত হারে খেলে আপনার শরীরে দেখা দিতে পারে ক্যানসারের ঝুঁকি

8th December 2020 4:01 pm Information
এই খাবার গুলি অতিরিক্ত হারে খেলে আপনার শরীরে দেখা দিতে পারে ক্যানসারের ঝুঁকি


অনেক মারণ রোগ যা নিমেষের মধ্যে তছনছ করে দিতে পারে মানুষের জীবন। ‌ এই রোগের নাম উচ্চারণ হলে হারিয়ে যায় মানুষের। ‌ ঠিক ধরেছেন সেই রোগটি হল ক্যানসার। এই রোগটি বর্তমানে বহু লোককে তার শিকার বানিয়েছে। এমনিতেই সমাজে ক্যান্সারের প্রবণতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে।  তাই এই রোগটি যাতে কখনোই শরীরে প্রভাব বিস্তার না করতে পারে তার জন্য সদা সতর্ক থাকতে হবে আমাদের। বিশেষ করে, প্রতিদিনের খাদ্যাভ্যাস অত্যন্ত সতর্কতার সাথে করতে হবে আমাদের। চটপট চোখ বুলিয়ে নিন কি কি ধরনের খাবার আপনার এড়িয়ে যাওয়া উচিৎ- 

প্রক্রিয়াজাত মাংস- বহু মানুষ বর্তমানে প্রক্রিয়াজাত মাংস রেস্টুরেন্টে অথবা অন্য কোন জায়গায় খেয়ে থাকেন। বিশেষ করে কোন উৎসবের মরসুমে প্রক্রিয়াজাত মাংসের চাহিদা বেড়ে যায় দ্বিগুণ। এমনিতেই বর্তমানে মাংস সংরক্ষণ করার জন্য ব্যবহৃত হচ্ছে ফরম্যালডিহাইড  যা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক বলে বিবেচিত হয়। 

রেড মিট- অর্থাৎ খাসির মাংস, গরুর মাংস ইত্যাদি। বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন রেড মিট অত্যধিক মাত্রায় খেয়ে থাকলে তার শরীরে কোলন ক্যানসারের সম্ভাবনা বাড়িয়ে দেয় এবং প্যানক্রিয়াটিক ক্যান্সারের সম্ভাবনা বাড়িয়ে তোলে। তাই প্রতিদিনের খাবারের সূচি থেকে বাদ দিন এই রেড মিট। যদিও খান তাহলে খাবেন পরিমাণমতো। 

প্রক্রিয়াজাত আলুর চিপস- বহু মানুষ বর্তমানে প্রক্রিয়াজাত আলুর চিপস পছন্দ করেন। কিন্তু এই চিপস এর মধ্যে থাকে বিভিন্ন রকমের ক্ষতিকারক উপাদান যা শরীরের মধ্যে ক্যান্সারের আশঙ্কা বৃদ্ধি করে থাকে। তাই আলুর চিপসকে বাদ দিন খাদ্যতালিকা থেকে।





Others News

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা


এবারের ঠান্ডা আগের থেকে অনেকটাই প্রবলভাবে পড়েছে।  শীতকালে শরীরে দেখা যায় বেশ কিছু সমস্যা। বিশেষ করে শীতকালে দাঁতের ব্যথায় অনেকেই কষ্ট পান । কিন্তু অনেকেই এই দাঁতের ব্যথা থেকে অব্যাহতি পাওয়ার জন্য ঘনঘন পেনকিলার খেয়ে থাকেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঘনঘন পেইনকিলার খাওয়া শরীরকে ঠেলে দিতে পারে নানা ধরনের সমস্যার দিকে। তাই ঘনঘন পেইনকিলার না খেয়ে, বাড়িতেই বসে মোকাবিলা করতে পারেন দাঁতের ব্যথার। 
যেমন, 

১) আদা দাঁতের ব্যাথা সারাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাড়িতে একটুকরো আদা নিয়ে সেটা ভালোভাবে চিবিয়ে নিন। তারপরে যে দাঁতটি র জায়গায় ব্যাথা রয়েছে সেই দাঁতের গোড়ায় ভালোভাবে ওই চিবিয়ে নেওয়া আদা রেখে দিন। আস্তে আস্তে ব্যাথা অনেকটাই  হ্রাস পাবে । 

২) রসুন যথেষ্ট কাজ দেয় দাঁতের ব্যাথা সারাতে। যে দাঁতটি তে ব্যাথা থাকবে সেই দাঁতের গোড়ায় রসুন থেঁতো করে তার রস লাগিয়ে দিন। যার ফলে কিছুক্ষণের মধ্যেই ওই দাঁতের যন্ত্রণা অনেকটাই প্রশমিত হবে। 

৩) পেয়ারা পাতার রস থেঁতো করে লাগিয়ে নিন যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায়। এর ফলে খুব তাড়াতাড়িই দাঁতের যন্ত্রণা প্রশমিত হবে।

৪) লবঙ্গ গুঁড়ো করে সেটি নারকোল তেলের সাথে মিশিয়ে সেটা যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায় লাগিয়ে নিন। এই মিশ্রণটি খুব দ্রুত দাঁতের ব্যাথা কমিয়ে দেয়।