ক্যান্সার থেকে মুক্তি পেতে এবং যৌন ইচ্ছাকে বৃদ্ধি করতে নিজেদের খাদ্যতালিকায় রাখুন এক চিমটি কেশর।

7th December 2020 4:30 pm Information
ক্যান্সার থেকে মুক্তি পেতে এবং যৌন ইচ্ছাকে বৃদ্ধি করতে নিজেদের খাদ্যতালিকায় রাখুন এক চিমটি কেশর।


এক চিমটি কেশর আপনাকে বাঁচাতে পারে মহামারী ক্যান্সার রোগ থেকে। কেশর স্বাদ ও গন্ধে যেমন অতুলনীয় তেমনি এরমধ্যে ভেষজ গুণও বর্তমান। বহুমূল্য একটি দ্রব্য হল কেশর। একই কেশর ব্যবহার বহু জায়গায় করা হয়। দুধ এবং মিষ্টিতে দিলে আলাদা স্বাদ নিয়ে আসে। কেশর উৎপাদন ভারতের খুব একটা বেশি নয়। কিন্তু এর চাহিদা প্রচুর। বেশিরভাগ আমদানি করা হয় ইরান বা আফগানিস্তান থেকে। এর ভেষজ গুণ এবং আয়ুর্বেদিক ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়। 

২০১৩ তে একটি রিপোর্ট প্রকাশ্যে এলেন তার ভিত্তিতে বোঝা গেছে কেশর বিভিন্ন ধরনের জটিল রোগ নিরাময় করতে পারে। কেশর খেলে মেটাবলিজম রেট ঠিকঠাক থাকে। শুধু ওষুধের কাজে নয় নানা রকম সুগন্ধি সাবান ইত্যাদি কাজেও কেশর ব্যবহার করা হয়। কেশর ত্বকের নানা রকম সমস্যা থেকেও মুক্তি পেতে সাহায্য করে।

এছাড়াও গবেষকরা বলেছেন কেশর যৌনক্রিয়া বৃদ্ধি করতে সহায়তা করে। এছাড়া আমন্ড দুধে কেশর মিশিয়ে যদি পান করা যায় তাহলে যৌনক্রিয়া সঠিক রাখতে সাহায্য করে। 

মেজাজ ঠিক রাখতে সহায়তা করে কেশরে থাকা ফাইটোকেমিক্যাল ও ফেনোলিক এই দুই উপাদান। 

কিশোরে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে একাধিক রোগ থেকে মুক্তি দেয়। শরীরে ফ্রিরেডিকেল থাকলে ক্যান্সারের কারণ হতে পারে। কেশর এটিকে  বাধা দেয়। এবং ক্যান্সার থেকে দূরে রাখে। তাই বলা যায় কেশর খেলে ক্যান্সার থেকে দূরে থাকা যায়।

কেশরের আরো একটি গুণ হলো দুধ মিশ্রিত কেশর পান করলে ওজন হ্রাস এ সহায়তা করে। তাই অনেকেই ডায়েট চার্টে কেশরের ব্যবহার রাখেন।





Others News

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা


এবারের ঠান্ডা আগের থেকে অনেকটাই প্রবলভাবে পড়েছে।  শীতকালে শরীরে দেখা যায় বেশ কিছু সমস্যা। বিশেষ করে শীতকালে দাঁতের ব্যথায় অনেকেই কষ্ট পান । কিন্তু অনেকেই এই দাঁতের ব্যথা থেকে অব্যাহতি পাওয়ার জন্য ঘনঘন পেনকিলার খেয়ে থাকেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঘনঘন পেইনকিলার খাওয়া শরীরকে ঠেলে দিতে পারে নানা ধরনের সমস্যার দিকে। তাই ঘনঘন পেইনকিলার না খেয়ে, বাড়িতেই বসে মোকাবিলা করতে পারেন দাঁতের ব্যথার। 
যেমন, 

১) আদা দাঁতের ব্যাথা সারাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাড়িতে একটুকরো আদা নিয়ে সেটা ভালোভাবে চিবিয়ে নিন। তারপরে যে দাঁতটি র জায়গায় ব্যাথা রয়েছে সেই দাঁতের গোড়ায় ভালোভাবে ওই চিবিয়ে নেওয়া আদা রেখে দিন। আস্তে আস্তে ব্যাথা অনেকটাই  হ্রাস পাবে । 

২) রসুন যথেষ্ট কাজ দেয় দাঁতের ব্যাথা সারাতে। যে দাঁতটি তে ব্যাথা থাকবে সেই দাঁতের গোড়ায় রসুন থেঁতো করে তার রস লাগিয়ে দিন। যার ফলে কিছুক্ষণের মধ্যেই ওই দাঁতের যন্ত্রণা অনেকটাই প্রশমিত হবে। 

৩) পেয়ারা পাতার রস থেঁতো করে লাগিয়ে নিন যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায়। এর ফলে খুব তাড়াতাড়িই দাঁতের যন্ত্রণা প্রশমিত হবে।

৪) লবঙ্গ গুঁড়ো করে সেটি নারকোল তেলের সাথে মিশিয়ে সেটা যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায় লাগিয়ে নিন। এই মিশ্রণটি খুব দ্রুত দাঁতের ব্যাথা কমিয়ে দেয়।