লাভ জিহাদ আইনে এক হিন্দু মেয়েকে ধর্ম বদলে বিয়ের জন্য চাপ দেওয়াতে যুবককে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ।

5th December 2020 11:04 am News
লাভ জিহাদ আইনে এক হিন্দু মেয়েকে ধর্ম বদলে বিয়ের জন্য চাপ দেওয়াতে  যুবককে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ।


বারবার বিতর্কের শিরোনামে উঠে আসে উত্তরপ্রদেশ সরকার। সম্প্রতি হাথরাস গণধর্ষণ কাণ্ড সারা ভারতকে নাড়িয়ে দিয়েছিল। প্রায় সেই উত্তরপ্রদেশের বুকে বেশ কিছু অপরাধমূলক ঘটনা ঘটেছে । উত্তরপ্রদেশে লাভ জিহাদ মূলক একটি নতুন আইন প্রণয়ন করা হয়েছে, সেই আইনে এবার এক যুবককে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। এই নিয়মে বলা হয়েছে যদি কাউকে জোর পূর্বক ধর্ম বদল করতে বাধ্য করা হয় তাহলে দোষী ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হবে , এবং সেইসাথে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা নেওয়া হবে। 

এই আইনে প্রথম গ্রেপ্তার করা হলো ওয়েইসি আহম্মদ নামক এক যুবককে। পুলিশ জানিয়েছে টিকারাম নামক এক ব্যক্তির মেয়েকে জোর করে ধর্ম বদলে বিয়ের জন্য অত্যধিক চাপ দিচ্ছিল অভিযুক্ত আহম্মদ। মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে গেলেও আহম্মদ কিছুতেই ওই মেয়েটিকে হেনস্তা করা থেকে বিরত হচ্ছিল না। তারপরেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে বেরিলি থানার পুলিশ। বিচারক ওই অভিযুক্ত যুবককে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। 

গত ২৮ শে নভেম্বর জোরপূর্বক ধর্ম বদল করে এই লাভ জিহাদের আইনে সই করেছেন রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল। যদি কেউ বিয়ের পর ধর্ম বদলাতে চায় তাহলে আবেদনকারীদের জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত আবেদন জানাতে হবে।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।