করোনা নিয়ে আরো এক উদ্বেগজনক ঘোষনা করলেন বিশেষজ্ঞরা। মস্তিষ্কে পৌঁছে যাচ্ছে করোনা ভাইরাসের জীবাণু।

4th December 2020 12:32 pm Information
করোনা নিয়ে আরো এক উদ্বেগজনক ঘোষনা করলেন বিশেষজ্ঞরা। মস্তিষ্কে পৌঁছে যাচ্ছে করোনা ভাইরাসের জীবাণু।



করোনা ভাইরাসের ফলে পৃথিবীতে সৃষ্টি হয়েছে এক মর্মান্তিক ভয়াবহ অবস্থা। করোনার জন্য ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা তলানীতে ঠেকেছে। কর্মহীন হয়েছেন বহু মানুষ। করোনা ভাইরাসের ফলে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন।

প্রথমে করোনা ভাইরাস শুধুমাত্র শ্বাসনালী ও ফুসফুসের ওপর প্রভাব বিস্তার করেছিল। এখন বিশেষজ্ঞরা জানিয়েছেন শুধুমাত্র শ্বাসনালীতে না মস্তিষ্কেও হানা দিচ্ছে এই ভাইরাস। বিশেষজ্ঞদের এই ঘোষণা প্রকাশ্যে আসতেই উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নানারকম সুরক্ষা বিধি থাকা সত্বেও করোনা কে কোন ভাবে আটকানো যাচ্ছে না। 

এখন জানা যাচ্ছে নাসিকা ছিদ্র দিয়ে সরাসরি মস্তিষ্কে পৌঁছে যাচ্ছে এই ভাইরাস। নেচার নিউরো সাইন্স এই ঘটনাটি প্রকাশ্যে এনেছে। 

ভ্যাকসিন কবে আসবে তা নিয়ে এখনও সন্দেহ তৈরি হয়ে রয়েছে। তাই নিজেদেরকে সুস্থ থাকতে হলে নাকে মুখে মাস্ক পরা বাধ্যতামূলক। হাত মুখ পরিষ্কার রাখা এবং হাত সবসময় স্যানিটাইজ করা। এবং খুব প্রয়োজন না পড়লে বাইরে না বেরোনো। বাইরে বের হলেও অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

প্রতিটি দেশই মুহুর্মুহু চেষ্টা করে যাচ্ছে করোনার টিকা আবিষ্কার করার জন্য। যত তাড়াতাড়ি করোনার ভ্যাকসিন আসবে ততই মানবজাতি আশার আলো দেখতে পাবে।





Others News

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা


এবারের ঠান্ডা আগের থেকে অনেকটাই প্রবলভাবে পড়েছে।  শীতকালে শরীরে দেখা যায় বেশ কিছু সমস্যা। বিশেষ করে শীতকালে দাঁতের ব্যথায় অনেকেই কষ্ট পান । কিন্তু অনেকেই এই দাঁতের ব্যথা থেকে অব্যাহতি পাওয়ার জন্য ঘনঘন পেনকিলার খেয়ে থাকেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঘনঘন পেইনকিলার খাওয়া শরীরকে ঠেলে দিতে পারে নানা ধরনের সমস্যার দিকে। তাই ঘনঘন পেইনকিলার না খেয়ে, বাড়িতেই বসে মোকাবিলা করতে পারেন দাঁতের ব্যথার। 
যেমন, 

১) আদা দাঁতের ব্যাথা সারাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাড়িতে একটুকরো আদা নিয়ে সেটা ভালোভাবে চিবিয়ে নিন। তারপরে যে দাঁতটি র জায়গায় ব্যাথা রয়েছে সেই দাঁতের গোড়ায় ভালোভাবে ওই চিবিয়ে নেওয়া আদা রেখে দিন। আস্তে আস্তে ব্যাথা অনেকটাই  হ্রাস পাবে । 

২) রসুন যথেষ্ট কাজ দেয় দাঁতের ব্যাথা সারাতে। যে দাঁতটি তে ব্যাথা থাকবে সেই দাঁতের গোড়ায় রসুন থেঁতো করে তার রস লাগিয়ে দিন। যার ফলে কিছুক্ষণের মধ্যেই ওই দাঁতের যন্ত্রণা অনেকটাই প্রশমিত হবে। 

৩) পেয়ারা পাতার রস থেঁতো করে লাগিয়ে নিন যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায়। এর ফলে খুব তাড়াতাড়িই দাঁতের যন্ত্রণা প্রশমিত হবে।

৪) লবঙ্গ গুঁড়ো করে সেটি নারকোল তেলের সাথে মিশিয়ে সেটা যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায় লাগিয়ে নিন। এই মিশ্রণটি খুব দ্রুত দাঁতের ব্যাথা কমিয়ে দেয়।