অনেকেই সারা মাসের চাল কিনে গচ্ছিত করে রেখে দেন বাড়িতে। কিন্তু সেখানে অনেক সময় সমস্যা দেখা দেয় বিস্তর। প্রায়শই দেখা যায় বাড়িতে চাল যতই সুরক্ষিত জায়গায় রাখা হোক না কেন, তাতে অনায়াসেই পোকা এসে হাজির হয়। এক সময় এই প্রকার বাড়বাড়ন্ত এতটাই হয় যে রীতিমতো সমস্যায় পড়তে হয় গৃহস্থ কে। আবার চাল থেকে একটা একটা পোকা বাছতে গিয়ে রীতিমতো বিড়ম্বনায় পড়েন গৃহস্থরা। দূর করার উপায় রয়েছে আপনার হাতের কাছেই। একবার চটপট জেনে নিন সেই উপায়-
প্রথমেই জেনে রাখা উচিত, চাল কিনে আনার পর সেগুলি কোন কৌটো বা ড্রামে না রেখে সেগুলি বায়ু নিরোধক পাত্রে রেখে দিন। এর ফলে চালে কোন পোকা ধরতে পারবেনা।
দ্বিতীয়ত, নিমপাতা পোকা দূর করার জন্য দারুন কাজ দেয়। অনেক সময়, চালের ড্রামে নিম পাতা অথবা তেজ পাতা রাখলে চালের ড্রামে পোকা আসবেনা। বিশেষ করে চালের ড্রামে নিমপাতা রেখে দেখতে পারেন।
তৃতীয়ত, অনেকেই সারা মাসের চাল একসাথে কিনে নেন, সে ক্ষেত্রে চাল ভরে রাখুন মোটা প্লাস্টিকের প্যাকেটে, তাহলে চালের মধ্যে আর পোকা আসতে পারবে না।
চতুর্থত, চালে অতিরিক্ত পোকা হলে চালের পাত্রটি ছোট ছোট কৌটোতে ভরে দু'দিন রেফ্রিজারেটরে রেখে দিতে পারেন। অতিরিক্ত ঠান্ডায় পোকারা মারা পড়বে।
পঞ্চমত, জলের পাত্র যেখানে রাখবেন তার চারধারে পোকা মারার ওষুধ স্প্রে করে রাখুন। এর ফলে খুব সহজে পোকা আসতে পারবেনা আপনার চালের পাত্রে ।