ব্রহ্মপুত্র নদীর উপরে এবার দীর্ঘতম ব্রিজ বানাতে চলেছে ভারত সরকার। চিন্তায় চীন।

2nd December 2020 10:55 am News
ব্রহ্মপুত্র নদীর উপরে এবার দীর্ঘতম ব্রিজ বানাতে চলেছে ভারত সরকার। চিন্তায় চীন।


বর্তমানে প্রতিবেশী দেশ চীনের সাথে সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে ভারতের। লাদাখে এল‌এসি তে পরস্পরের দিকে যুযুধান ভঙ্গিতে দাঁড়িয়ে ভারত এবং চীন সেনা। ইতিমধ্যেই গত জুন মাসে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত এবং চীন সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে বেশকিছু ভারতীয় এবং চীন সেনা হতাহত হয়েছে। 

এবার চীন ব্রহ্মপুত্র নদের উপর বানাতে চলেছে একটি বিশাল জলবিদ্যুৎ উৎপাদন প্রকল্প। জানা গিয়েছে ব্রহ্মপুত্র নদের নিম্নগতি পথের প্রারম্ভেই একটি জলবিদ্যুৎ প্রকল্প বানাতে চলেছে চীন। ‌ ভারত প্রথম থেকেই এই আশঙ্কায় ছিল যে নদীর উচ্চগতি পথে যদি কোনো প্রকল্প বানানো হয় তাহলে , ভারতে ব্রহ্মপুত্র নদের নিম্নগতি পথে বড়োসড়ো পরিবর্তন দেখা দেবে যা বেশ সমস্যার সৃষ্টি করবে। 

এবার ভারত‌ও ব্রহ্মপুত্র নদীর উপর নির্মাণ করতে চলেছে দেশের দীর্ঘতম ব্রিজ। এই ব্রিজ নির্মাণের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ৫০০০ কোটি টাকা মত। জানা গিয়েছে এই ব্রিজটির মোট দৈর্ঘ্য হবে প্রায় ১৮ কিলোমিটার। অত্যন্ত মজবুত ভাবে বানানো হবে এই ব্রিজটি। এবং এই ব্রিজ তৈরি হওয়ার পর সাধারণ মানুষের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এটি যে এই ব্রিজ দিয়ে সেনাবাহিনী খুব অল্প সময়ের মধ্যেই যাতায়াত করতে পারবে। বাংলাদেশ এবং চীন সীমান্তে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে ভারতীয় সেনা। আনুমানিক ২০২৭ সালের মধ্যেই এই ব্রিজ পুরোপুরি সম্পূর্ণতা পাবে বলে মনে করা হচ্ছে। এই ব্রীজ নির্মাণ করা হচ্ছে অসম-মেঘালয় সীমান্তে।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।