মারাদোনার মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল তাঁর চিকিৎসকের বিরুদ্ধে

30th November 2020 5:09 pm News
মারাদোনার মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল তাঁর চিকিৎসকের বিরুদ্ধে


অমৃতলোকের পথে পাড়ি দিয়েছেন ফুটবলের রাজপুত্র দিয়েগো আর্মান্দ মারাদোনা। 
১৯৬০ সালে জন্মগ্রহণ করেন মারাদোনা। গত শতাব্দীর সর্বকালের ফুটবলার ইয়োগা মারাদোনা। দীর্ঘকাল ধরে ভুগছিলেন তিনি। গতমাসে মস্তিষ্কে এক গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার হয়। দীর্ঘকাল অসুস্থ থাকার দরুন বাড়িতেই ছিলেন তিনি। হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে বুয়েনস এয়ারসে প্রয়াত হন মারাদোনা। 

তবে বিতর্ক সবসময়ই তাড়া করে বেরিয়েছে ফুটবলের এই রাজপুত্র কে। বেশ কয়েকবার মাদক নেওয়ার অভিযোগ উঠেছিলো তাঁর বিরুদ্ধে। এবং একসময় তিনি  à¦«à¦¿à¦«à¦¾'র বিরুদ্ধে মুখ খুলে যথেষ্ট বিড়ম্বনায় পড়েছিলেন। 
তবে এই ফুটবলের রাজপুত্র কে বিশ্ববাসী মনে রাখবে তাঁর পায়ের জাদুর জন্য। তাঁর সুনিপুণ দক্ষতাসম্পন্ন অসাধারণ ড্রিবলিং, তাঁর অসাধারণ পাস এবং একছুটে প্রতিপক্ষের এগারো খেলোয়াড় কে কাটিয়ে গোল দেওয়ার সেই মূহূর্তগুলি সারাজীবন বিশ্ববাসী তাদের মণিকোঠায় রেখে দেবে।

এবার মারাদোনার চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনলেন তাঁর মেয়েরা । পুলিশে দায়ের করা অভিযোগে বলা হয়েছে, চরম গাফিলতির শিকার হয়ে মারাদোনাকে মৃত্যুবরণ করতে হয়েছে। ‌ পুলিশ তদন্ত শুরু করেছে। মারাদোনার ব্যক্তিগত চিকিৎসক হলেন লিওপোন্ডো লুক। তার বাড়িতে পুলিশ তদন্ত করতে গিয়েছিল। এছাড়াও তার ক্লিনিকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করে এসেছে। এছাড়াও কিছু প্রত্যক্ষদর্শী কে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে বলে জানা গিয়েছে।

মারাদোনার ব্রেন সার্জারি হয়েছিল মৃত্যুর আগে। ‌ তারপর তিনি তার ব্যক্তিগত চিকিৎসকের কাছেই চিকিৎসা করাচ্ছিলেন। তারপরেই হৃদরোগের শিকার হন কিংবদন্তি  à¦à¦‡ ফুটবলার।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  à¦ªà§à¦°à¦¾à¦¯à¦¼ ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।