১১০ জন নিরীহ কৃষককে গলা কেটে মারলো জেহাদি জঙ্গীরা। কাজের উদ্দেশ্যে এসেছিলেন ওই কৃষকরা।

30th November 2020 4:41 pm News
১১০ জন নিরীহ কৃষককে গলা কেটে মারলো জেহাদি জঙ্গীরা। কাজের উদ্দেশ্যে এসেছিলেন ওই কৃষকরা।


সমাজের উন্নতির পথে চিরকাল কাঁটা হয়ে দাঁড়িয়েছে সন্ত্রাসবাদ। ধর্মের দোহাই দিয়ে সন্ত্রাসীদের মনে ধর্মীয় জেহাদ ঢুকিয়ে দেওয়া হয়। যার দরুণ সন্ত্রাসীরা মানুষ মারার পৈশাচিক খেলায় মেতে ওঠে । ঠিক এমনই একটি ঘটনা ঘটেছে নাইজেরিয়াতে। 

রাষ্ট্রসংঘ জানিয়েছে বোকো হারাম জঙ্গিগোষ্ঠীর সন্ত্রাসবাদীরা নাইজেরিয়ায় কাজের খোঁজে আসা প্রায় ১১০ জন নিরীহ চাষীকে গলা কেটে হত্যা করেছে। নাইজেরিয়ার একটি ছোট গ্রাম কোশোবে। সেখানে কাজের উদ্দেশ্যে এসেছিলেন অনেক জন কৃষক। হঠাৎ করে তাদের ওপর হামলা চালায় বোকো হারাম জঙ্গিগোষ্ঠী। কৃষকদের হাত-পা বেঁধে ফেলে তারা। তারপর ছুরি দিয়ে একের পর এক কৃষকের গলা কাটতে থাকে তারা। ঘটনার ভয়াবহতা সারা বিশ্ববাসীকে স্তম্ভিত করে দিয়েছে। ‌ পৈশাচিক এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিশ্ববাসী। এই ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে গত ২৮ শে নভেম্বর। 

নাইজেরিয়ার বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ বুহারি জানিয়েছেন, "এই পৈশাচিক হামলা খুবই নিন্দনীয়। অপরাধীদের খুঁজে বের করে কঠিন শাস্তি দেওয়া হবে। ‌ নিহতদের পরিবারকে আমি সমবেদনা জানাই , এবং আমি চাই মৃতদের আত্মা শান্তি পাক। আমরা অপরাধীদের খোঁজে তল্লাশি চালাচ্ছি।"





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  à¦ªà§à¦°à¦¾à¦¯à¦¼ ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।