লাদাখ সীমান্তে ঠান্ডায় জুবুথুবু অবস্থা চিনা সেনাবাহিনীর

30th November 2020 1:37 pm News
লাদাখ সীমান্তে ঠান্ডায় জুবুথুবু অবস্থা চিনা সেনাবাহিনীর


ভারত-চীন সীমান্তে যুদ্ধঘন পরিবেশ বিরাজ করছে। মুখোমুখি দাঁড়িয়ে একে অপর কে চ্যালেঞ্জ জানাচ্ছে ভারত এবং চীন সেনাবাহিনী। প্রায় যুদ্ধের একটা পরিবেশ বিরাজ করছে সীমান্ত এলাকায়। ক্রমাগত চোখ রাঙাচ্ছে ড্রাগনের দেশ। সবদিক দিয়ে তৈরি ভারত‌ও। ভারত সীমান্তে মজুত করেছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, এবং যথেষ্ট সংখ্যক সৈন্য। 
লাদাখে পার্বত্য উপত্যাকায় ভারতীয় সেনাবাহিনীর জন্য প্রতিরক্ষা মন্ত্রক ব্যবস্থা করেছে গরম তাঁবু সহ শীতের বিরুদ্ধে লড়াই করার অন্যান্য সাজ-সরঞ্জাম এবং গরম পোশাক। তাছাড়া সিয়াচেন এর মত প্রবল ঠান্ডা এলাকায় লড়াই করার দক্ষতা রয়েছে ভারতীয় সেনাবাহিনীর। কিন্তু লাদাখের এই প্রবল ঠাণ্ডাকে কিছুতেই সহ্য করতে পারছে না চিনা সেনাবাহিনী। জানা গিয়েছে প্রবল ঠান্ডায় প্রায় কাবু হয়ে গিয়েছে জিনপিং এর লাল ফৌজ । তার কারণ, চিন সরকার তার সেনাবাহিনীর জন্য লাদাখের এই প্রবল ঠান্ডায় কাজ করার জন্য কোনোরকম উপযুক্ত পোশাক কিংবা তাঁবু পাঠায়নি।

লাদাখে তাপমাত্রা চরমভাবে নামতে আরম্ভ করেছে। এমনিতেই চিনা সেনার প্রবল ঠান্ডায় লড়াই করার মত কোনো ট্রেনিং নেই। তার উপরে এই অতিরিক্ত ঠান্ডা তাদের চরম অসুবিধার মধ্যে ফেলেছে বলে জানা গিয়েছে।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।