বিতর্কিত মন্তব্য করে বসলেন, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তমলুক থানার তার বিরুদ্ধে অভিযোগ করল তৃণমূল অনুগামীরা

27th November 2020 4:57 pm News
বিতর্কিত মন্তব্য করে বসলেন, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তমলুক থানার তার বিরুদ্ধে অভিযোগ করল তৃণমূল অনুগামীরা


আগামী বিধানসভা নির্বাচন ঘিরে সরগরম হয়ে রয়েছে বাংলার রাজ্য রাজনীতি। ‌ বারবার বিভিন্ন বিষয়ে চাপানউতোর চলছে বাংলার শাসক দলের সাথে বিরোধী দলগুলির। ‌ বিশেষ করে বিজেপির সাথে বাংলা শাসকদলের সম্পর্ক দিনের পর দিন আর‌ও তিক্ত হয়ে চলেছে। আগামী ২০২১ এর বিধানসভা ভোটের আগে কর্মসূচি প্রস্তুত করছে সমস্ত রাজনৈতিক দলগুলি। এই রাজনীতির আবহেই বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল এর বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ দায়ের করল তৃণমূল অনুগামীরা। 

রাজ্য বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পাল এর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করার কারণ হলো সম্প্রতি তিনি নারী সুরক্ষা বিষয়ে আলোকপাত করতে গিয়ে রাজ্য প্রশাসনের দিকে আঙুল তুলে ছিলেন। ধর্ষণের বিষয়ে তিনি বলেছেন , "রাজ্যে এত ধর্ষন বৃদ্ধি পেয়েছে শুধুমাত্র দিদিমনির জন্য। আসলে তৃণমূল কর্মীরা এত ধর্ষণ করার সাহস পেয়েছে তার কারণ তাদেরকে তৃণমূল সুপ্রিমো নির্দেশ দিয়েছেন যে, আমরা তো তোদের চাকরি দিতে অপারগ, তাই তোরা ধর্ষণের মাধ্যমে নিজেদের বিনোদনের ব্যবস্থা কর। ধর্ষিতাদের ক্ষতিপূরণ দেবো আমি।"
অগ্নিমিত্রা পাল এর গত ২৪ শে নভেম্বরের বিতর্কিত এই মন্তব্যের জন্য তমলুক থানায় তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬, ৫০৪, ৫০৯ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। 

অগ্নিমিত্রা পলের এই আক্রমণের জবাবে তৃণমূল নেতারা বলেছেন যে, "এটা আমাদের পশ্চিমবঙ্গ, এটা উত্তরপ্রদেশ নয় যে ধর্ষিতাকে জ্বালিয়ে দিয়ে তাঁর পরিবারকে আটকে রাখা হবে। পশ্চিমবঙ্গে এই ন্যাক্কারজনক ঘটনায় দোষীদের বিরুদ্ধে যথেষ্ট কড়া ব্যবস্থা নেওয়া হয়।"

এছাড়া অন্যান্য রাজনীতিবিদরা অগ্নিমিত্রা পলের এই বক্তব্যকে সমর্থন জানান নি। অনেকের মতে ধর্ষণের মতো একটি স্পর্শকাতর বিষয় সম্পর্কে অগ্নিমিত্রা পাল এর এমন মন্তব্য করার আগে একবার ভেবে দেখা উচিত ছিল।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।