মধ্যশিক্ষা পর্ষদ, করোনার কারণে সিলেবাস কমালো মাধ্যমিকের। আসুন জেনে নিই বিস্তারিত।

27th November 2020 1:16 pm News
মধ্যশিক্ষা পর্ষদ, করোনার কারণে সিলেবাস কমালো মাধ্যমিকের। আসুন জেনে নিই বিস্তারিত।


লকডাউন শুরু হয়েছিল ২৪ শে মার্চ থেকে। তার দরুন বন্ধ স্কুল কলেজ ও বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেছিলেন মাধ্যমিকের সিলেবাস ৪০% মত হতে পারে। 

শিক্ষা মন্ত্রী ২০২১ সালের মাধ্যমিক সিলেবাস কথা না জানালেও ৩০ থেকে ৩৫ শতাংশ কমিয়ে দেয়া হবে সেটি ঘোষণা করেছিলেন আগেই। কিন্তু কতটা সিলেবাস কী পরিমাণ সিলেবাস কমানো হবে তা প্রকাশ করলেন মধ্যশিক্ষা পর্ষদ।

মধ্যশিক্ষা পর্ষদের সাথে শিক্ষামন্ত্রী সাক্ষাৎকার হয়। এবং তাদের মধ্যে একটি মিটিং এ শিক্ষা পর্ষদ ৪০ % সিলেবাস কমানোর কথা ঘোষণা করেছেন।

যেমন ইতিহাস ও ভূগোলের সাতখানা অধ্যায় এর মধ্যে দুটি অধ্যায় সিলেবাসে রয়েছে। কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ ও সঠিকভাবে এখনো কোনো কিছু জানাননি।

যে সিলেবাস কমানো হলেও তা কতটা পর্যন্ত কমানো হয়েছে। কবে পরীক্ষা হবে তা নিয়ে এখন অনিশ্চিত।জল্পনা-কল্পনা চালাচ্ছেন মধ্যশিক্ষা পর্ষদ।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।