পরপর ঘটছে শক্তিশালী সাইক্লোন। আগের থেকে আরো শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড়ের দাপট।

26th November 2020 3:44 pm News
পরপর ঘটছে শক্তিশালী সাইক্লোন। আগের থেকে আরো শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড়ের দাপট।


পরপর বেশ কয়েকটি শক্তিশালী ঘূর্ণিঝড় এর ঘটনা ঘটেছে ভারতের বিভিন্ন জায়গায়। ক্রমাগত চারটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের পরপর আবির্ভাব ঘটায়, কপালে চিন্তার ভাঁজ পড়েছে আবহাওয়াবিদদের। বিশেষ করে আবহাওয়াবিদরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, আস্তে আস্তে ক্রমাগত শক্তিশালী হতে শুরু করেছে পরপর ঘটে যাওয়া এই সাইক্লোন গুলি। আবহাওয়াবিদরা গত চার বছরের পরিসংখ্যান দেখে বলছেন, এখনো পর্যন্ত মোট ২২ টি ঘূর্ণিঝড়ের উদ্ভব ঘটেছে আরব সাগর এবং বঙ্গোপসাগরে যার মধ্যে প্রায় ১৭ টি ঘূর্ণিঝড় ভয়াবহ আকার নিয়েছে পড়েছে উপকূল গুলিতে। 

সুন্দরবনে প্রায় ১৮৫ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে ভয়াবহ তাণ্ডব চালায় আম্ফান। এর কয়েক সপ্তাহ পরেই মহারাষ্ট্রে তীব্র তাণ্ডব চালায় নিসর্গ। তারপর আফ্রিকায় আরেকটি তীব্র ঘূর্ণিঝড় এসে আছড়ে পড়ে। এর পরেই চেন্নাই এসে আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড় নিডার। সবথেকে আশঙ্কার কথা এটাই, বর্তমানে এই ঘূর্ণিঝড় গুলি মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সামান্য ঘূর্ণবাত থেকে ভয়াবহ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাচ্ছে। ক্ষয়ক্ষতির মাত্রা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। যেমন শক্তিশালী ঘূর্ণিঝড় নার্গিস যা ২০০৮ সালে  আছড়ে পড়েছিলো সেটি মাত্র ২৪ ঘন্টার মধ্যেই ভয়াবহ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিল। যার দরুন ক্ষয়ক্ষতির মাত্রা যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল। আস্তে আস্তে ঘূর্ণিঝড় গুলির এতটা শক্তি সঞ্চয় করায় যথেষ্ট আশঙ্কিত হয়েছেন পরিবেশ বিজ্ঞানীরা।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।