পূর্ব রেল চালাতে চলেছে আরো সাতটি স্পেশাল ট্রেন।

25th November 2020 5:04 pm News
পূর্ব রেল চালাতে চলেছে আরো সাতটি স্পেশাল ট্রেন।


সারা পৃথিবীতে সন্ত্রাসের অন্ধকার রাজত্ব চালাচ্ছে করোনা ভাইরাস। সারা পৃথিবীতে এখনো পর্যন্ত এই ভাইরাসের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন ১৪ লক্ষ ১৫ হাজার ৯২৩ জন। সারা ভারতে এই ভাইরাসে মৃত্যু বরণ করেছেন ১ লক্ষ ৩৪ হাজার ৭৪৩ জন। তবে আশার কথা এটুকুই যে, খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে করোনার প্রতিষেধক টিকা। সমগ্র ভারতের অর্থনীতি মুখ থুবরে পড়েছে এই ভাইরাসের প্রকোপ এর ফলে। সারা ভারতজুড়ে দেখা দিয়েছে বেকারত্ব এবং অর্থনৈতিক মন্দার আবহ। যেমন ভারতীয় রেল প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। আস্তে আস্তে সেই সমস্ত আর্থিক ক্ষতি কে কাটিয়ে উঠে পুনরুজ্জীবন লাভ করতে উঠে পড়ে লেগেছে ভারতীয় রেল। কয়েকদিন আগে থেকেই চালু হয়েছে লোকাল ট্রেনের পরিষেবা। এবার ভারতীয় রেল ঘোষণা করেছে আরেকটি গুরুত্বপূর্ণ খবর। 

ভারতীয় রেল জানিয়েছে যে, আগামী ১ লা ডিসেম্বর থেকে সংরক্ষিত ট্রেন চালানো হবে আরও সাতটি। অর্থাৎ অতিরিক্ত ৭ টি ট্রেন চালানো হবে হাওড়া-ধানবাদ, হাওড়া- মুম্বাই সিএসটি , শিয়ালদা- লালগোলা, ভাগলপুর-রাঁচি, এবং শিয়ালদা-সহরসা এই সমস্ত রুটে। এই ট্রেন গুলির জন্য অনলাইন অথবা পিআরএস , দুটি মাধ্যমে টিকিট বুক করতে পারেন যাত্রীরা। তবে এই সংরক্ষিত আসন গুলির জন্য টিকিট বুক করতে হলে যাত্রীদের অতিরিক্ত মূল্য দিতে হবে। আগামীকাল থেকেই এই ট্রেনের বুকিং চালু হয়ে যাবে বলে জানিয়েছে পূর্ব রেল। পূর্ব রেলের ওয়েবসাইট থেকে 
সমস্ত ট্রেন গুলির সময় সম্পর্কে জানা যাবে।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।