কলকাতা গিরিশ পার্কের ফ্ল্যাট থেকে উদ্ধার দম্পতির পচা গলা মৃতদেহ। নিঃসন্তান ছিলেন ওই দম্পতি।

25th November 2020 4:19 pm News
কলকাতা গিরিশ পার্কের ফ্ল্যাট থেকে উদ্ধার দম্পতির পচা গলা মৃতদেহ। নিঃসন্তান ছিলেন ওই দম্পতি।


আমাদের চলতি জীবন পথে এমন কিছু ঘটনার সম্মুখীন হতে হয় যা আমরা কখনোই ভাবতে পারিনা। কিন্তু বর্তমান সমাজ কে মেনে নিয়ে ভবিষ্যতের উদ্দেশ্যে যাত্রা করতে হয়। করোনা ভাইরাস আমাদের জীবন যাপনে আতঙ্কের এক ভয়াবহ জাল বিস্তার করেছে। প্রতিটা মানুষই দিন কাটাচ্ছে মৃত্যুভয় কে সঙ্গী করে।বেঁচে থাকাটাই বর্তমানে মানুষের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।কিন্তু এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও অপরাধপ্রবণতা কিছুতেই কমছে না মানুষের মধ্য থেকে। রোজকার খবরের কাগজ খুললেই চোখে পড়ে প্রতিনিয়ত আমাদের সমাজে হয়ে চলেছে খুন ডাকাতির মতো ঘৃণ্য অপরাধের ঘটনা। 

সেরকমই এক ভয়ঙ্কর ঘটনা ঘটলো কলকাতা গিরিশ পার্কের ফ্ল্যাটে। দম্পতির পচা গলা মৃতদেহ উদ্ধার হয়েছে ওই ফ্ল্যাট থেকে। জানা গেছে ওই দম্পতির সন্তান ছিলেন। ওই দম্পতির নাম বিশ্বজিৎ মিত্র ও শিপ্রা মিত্র। পুলিশ সূত্রে খবর বহুদিন ধরেই নিয়েছিলেন এই দম্পতি। রামদুলাল সরকার স্ট্রিট থেকে এই দম্পতির মৃতদেহ উদ্ধার হওয়া তে এলাকায় চাঞ্চল্য পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে অনেকদিন ধরেই ওই দম্পতির বসবাস।অনেকদিন ধরে এই দম্পতি নিখোঁজ থাকার দরুন পাড়া-প্রতিবেশীরা খোঁজখবর নিতে শুরু করেন। কিন্তু কোনোরকম খোঁজ তারা পাননি। কিন্তু কিছুদিন থেকে প্রতিবেশীরা দুর্গন্ধ পাচ্ছিলেন। তার জন্যই গিরিশ পার্ক থানার অন্তর্গত পুলিশকর্মীদের এই কথা জানায় প্রতিবেশীরা। পুলিশ এলে ওই ফ্ল্যাটের দরজা ভেঙ্গে দম্পতির বিকৃত পচা গলা মৃতদেহ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে ওই দুই দম্পতির শরীরে কোনো রকম আঘাতের চিহ্ন নেই। পোস্টমর্টেম করতে পাঠানো হয়েছে দুই দেহকে। পুলিশের কাছে এখনো মৃত্যুর কারণ স্পষ্ট না। গিরিশ পার্ক থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করেছে।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।