স্পট ফিক্সিং কাণ্ডে নির্বাসন হয়েছিল শ্রীশান্তের। ছাড়া পাওয়ার পর t-20 লীগে খেলবেন শ্রীশান্ত।

24th November 2020 1:24 pm News
স্পট ফিক্সিং কাণ্ডে নির্বাসন হয়েছিল শ্রীশান্তের। ছাড়া পাওয়ার পর t-20 লীগে খেলবেন শ্রীশান্ত।


শ্রীশান্ত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের এক উদীয়মান ক্রিকেটার। শ্রীশান্তের সাত বছরের এই নির্বাসনে কাটানোর পর তিনি আবার ফিরে আসছেন ক্রিকেট জীবনে। কিন্তু তিনি কতটা সফল ভাবে খেলতে পারবেন তা নিয়ে চিন্তিত অনেকেই। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারটি আগের মতো খেলতে পারবেন কিনা সেটা নিয়ে রীতিমতো জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। 

সাত বছর শ্রীশান্ত কে ক্রিকেটের আশেপাশে দেখা যায়নি। তিনি এতদিন কখনো সিনেমা জগতে আবার কখনো বিগ বসের ঘরে দেখা দিয়েছেন। এতদিনে তাকে এইসব করতে দেখা গিয়েছে। ক্রিকেটার হিসেবে গুরুত্ব অনেকটাই কমেছে তার। কিন্তু আবার ফিরতে চান তিনি এই ক্রিকেট জীবনে। 

বিসিসিআই শ্রীশান্তকে সাত বছরের নির্বাসন দিয়েছিলেন। ২০১৩ র স্পট ফিক্সিং কাণ্ডে জড়িত ছিলেন তিনি। তাই বিসিসিআই আজীবন নির্বাসন দিয়েছিলেন শ্রীশান্ত কে। এই শাস্তির বিরুদ্ধে তিনি আবেদন জানিয়েছিলেন আদালতে। এবং শ্রীশান্ত এটিতে জয়লাভ করেছিলেন। এর ফলে তার মাত্র সাত বছরের নির্বাচন হয়েছিল। তাই নির্বাসন কাটিয়ে উঠে তিনি আবারও ফিরছেন ক্রিকেট জগতে। তার শাস্তি শেষ হয়েছে সম্প্রতি সেপ্টেম্বরে। বডি ফিট রাখার জন্য তার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন এখন থেকে। খুব তাড়াতাড়ি তোকে ক্রিকেটের মাঠে দেখা যাবে। তবে দর্শকদের মনে একটাই প্রশ্ন এত বছর পরে তিনি কি আগের মতো খেলতে পারবেন?





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।