খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন বিহারী কাবাব।

23rd November 2020 4:04 pm Information
খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন বিহারী কাবাব।


মাছ মাংস খেতে কমবেশি আমরা সবাই ভালবাসি। বাঙালি মানেই মাছ। প্রতিদিন বাঙালির কাছে এক টুকরো মাছ অবশ্যই থাকবে। লকডাউনে সকলেই কিছু না কিছু রান্না সবাই শিখেছে। বেশিরভাগ সন্ধ্যার জলখাবার বা মুচমুচে জাতীয় খাবার অনেকেই পছন্দ করেন। আমরা অনেকেই পকোড়া, ফিশ ফ্রাই, ললিপপ, কাবাব এইসব জাতীয় খাবার খেতে পছন্দ করি। কাবাব হলো একটি জনপ্রিয় খাদ্য। চিকেন কাবাব, মটন কাবাব এছাড়া অনেক ধরনের কাবাব আছে যা আমরা অনেকেই পছন্দ করি। আসুন জেনে নিই সহজেই কিভাবে বাড়িতে বানিয়ে ফেলবেন বিহারী কাবাব।


উপকরণ - ১) মটন

২) নুন

৩) লঙ্কাগুঁড়ো

৪) হলুদ গুঁড়ো 

৫) জিরেগুঁড়ো 

৬) ধনে গুঁড়ো

৭) গরম মসলা

৮) পেঁপে বাটা

৯) দই

১০) পেঁয়াজ ভাজা

১১) আদা ও রসুন বাটা

১২) সরষের তেল

১৩) চারকোল

১৪) কাবাব স্টিক

১৫) ঘি


প্রণালী - একটি পাত্রে নতুন এর সাথে নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ, গরম মসলা, জিরেগুঁড়ো, ধনে গুঁড়ো, দই, পেঁপে বাটা, পেঁয়াজ ভাজা, আদা ও রসুন বাটা, সর্ষের তেল দিয়ে ভালো করে মেরিনেট করে রাখতে হবে প্রায় এক ঘন্টার মতো। তারপরে একটি পাত্রে তেল গরম করে দিয়ে কাবাব স্টিকের মধ্যে টুকরোগুলি লাগিয়ে ভেজে নিতে হবে ভালো করে। ভাজা হয়ে গেলে চারকোলের মধ্যে ঘি দিয়ে ঢেকে রাখতে হবে এক মিনিটের মত। এক মিনিট পর ঢাকনা খুলে নামিয়ে নিয়ে বিহারী কাবাব। স্যালাডের সাথে পরিবেশন করুন বিহারী কাবাব।





Others News

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা


এবারের ঠান্ডা আগের থেকে অনেকটাই প্রবলভাবে পড়েছে।  শীতকালে শরীরে দেখা যায় বেশ কিছু সমস্যা। বিশেষ করে শীতকালে দাঁতের ব্যথায় অনেকেই কষ্ট পান । কিন্তু অনেকেই এই দাঁতের ব্যথা থেকে অব্যাহতি পাওয়ার জন্য ঘনঘন পেনকিলার খেয়ে থাকেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঘনঘন পেইনকিলার খাওয়া শরীরকে ঠেলে দিতে পারে নানা ধরনের সমস্যার দিকে। তাই ঘনঘন পেইনকিলার না খেয়ে, বাড়িতেই বসে মোকাবিলা করতে পারেন দাঁতের ব্যথার। 
যেমন, 

১) আদা দাঁতের ব্যাথা সারাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাড়িতে একটুকরো আদা নিয়ে সেটা ভালোভাবে চিবিয়ে নিন। তারপরে যে দাঁতটি র জায়গায় ব্যাথা রয়েছে সেই দাঁতের গোড়ায় ভালোভাবে ওই চিবিয়ে নেওয়া আদা রেখে দিন। আস্তে আস্তে ব্যাথা অনেকটাই  হ্রাস পাবে । 

২) রসুন যথেষ্ট কাজ দেয় দাঁতের ব্যাথা সারাতে। যে দাঁতটি তে ব্যাথা থাকবে সেই দাঁতের গোড়ায় রসুন থেঁতো করে তার রস লাগিয়ে দিন। যার ফলে কিছুক্ষণের মধ্যেই ওই দাঁতের যন্ত্রণা অনেকটাই প্রশমিত হবে। 

৩) পেয়ারা পাতার রস থেঁতো করে লাগিয়ে নিন যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায়। এর ফলে খুব তাড়াতাড়িই দাঁতের যন্ত্রণা প্রশমিত হবে।

৪) লবঙ্গ গুঁড়ো করে সেটি নারকোল তেলের সাথে মিশিয়ে সেটা যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায় লাগিয়ে নিন। এই মিশ্রণটি খুব দ্রুত দাঁতের ব্যাথা কমিয়ে দেয়।