প্রধানমন্ত্রী মোদী এক নতুন প্রকল্পের সূচনা করলেন। প্রায় ৪০ লাখেরও বেশি মানুষ সুবিধা পাবেন।

23rd November 2020 1:18 pm News
প্রধানমন্ত্রী মোদী এক নতুন প্রকল্পের সূচনা করলেন। প্রায় ৪০ লাখেরও বেশি মানুষ সুবিধা পাবেন।


প্রধানমন্ত্রী এক নতুন প্রকল্পে প্রায় ৪০ লক্ষ মানুষ উপকৃত হবেন। এখনো দেশের কয়েকটি গ্রামে স্বচ্ছ পানীয় জল পৌঁছায়নি। এর ফলে অনেক মানুষ এখনও পানীয় জলের জন্য হাহাকার করেন। দেশের এই দুর্দশার কথা ভেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক নতুন প্রকল্পের শুরু  করলেন। প্রকল্প টির নাম হল 'হর ঘর নল' যোজনা। এই প্রকল্পটি নরেন্দ্র মোদি উত্তরপ্রদেশে চালু করেন। উত্তরপ্রদেশের সনভাদ্র ও মির্জাপুর এলাকার জন্য এই প্রকল্পটির সূচনা করেন। প্রায় ৫৫৫৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। হিসেব করে দেখা যাচ্ছে এই প্রকল্পটি সূচনা হলে প্রায় ৪০ লক্ষ মানুষ উপকৃত হবেন।


উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর কথা অনুযায়ী মাত্র ৪০০ টি গ্রামে পাইপলাইনের সাহায্যে জল পৌঁছেছিল। বাকি গ্রামগুলি রীতিমতো জলের জন্য হাহাকার করেই কাটিয়েছে এতদিন। কিন্তু এই প্রকল্পটির মাধ্যমে প্রায় ৩০০০ টি গ্রামে পাইপ লাইনের মাধ্যমে পৌঁছে যাবে জলের পরিষেবা। নদী থেকে জল পরিশোধন করে পানীয় জল পৌঁছে যাবে এতগুলি গ্রামে। 

এই পরিকল্পনাটির কাজ সম্পন্ন হতে সময় লাগবে প্রায় দু'বছর। ইঞ্জিনিয়ারদের মতানুযায়ী জল বন্টন এর কাজ সম্পন্ন হতেই গ্রামবাসীরা স্বচ্ছ জল পাবেন। হর ঘর নল যোজনার শুভ উদ্বোধন করার সাথে সাথে যেসব মহিলারা স্কুলের পোশাক তৈরি করেন তাদের অর্থ সাহায্য করেন যোগী আদিত্যনাথ।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।