শীতকালে খাদ্যতালিকায় রাখুন এই খাদ্য গুলি। আপনার শরীরের ইমিউনিটি বাড়বে বহুগুণ।

21st November 2020 4:59 pm News
শীতকালে খাদ্যতালিকায় রাখুন এই খাদ্য গুলি। আপনার শরীরের ইমিউনিটি বাড়বে বহুগুণ।


অনেকেই বলেন শীতকাল হল যেকোনো ধরনের খাবার খাওয়ার উপযুক্ত কাল। শীতকালেই বেশীরভাগ পাওয়া যায় বিভিন্ন ধরনের ফল এবং শাকসবজি। কিন্তু শীতকালে ত্বকের আদ্রতা বহুগুণ কমে যায় এবং মানুষের ইমিউনিটি অনেক সময় রাজ পেতে থাকে। অনেক সময় কাজে এনার্জি হারিয়ে ফেলে মানুষ। তাই শীতকালে এমন কিছু খাদ্য গ্রহণ করা উচিৎ যা আমাদের ইমিউনিটি পাওয়ার কে ত্বরান্বিত করবে। বেশকিছু ফল এবং ফসল রয়েছে যা আমাদের শরীরের ইমিউনিটি শীতকালে অসম্ভব রকমের বাড়িয়ে তুলবে। একবার চটপট দেখে নিন সেইসব শাক সবজি এবং ফল সম্পর্কে। 

পেয়ারা- : পেয়ারার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। একটি পেয়ারার মধ্যে এতটাই ভিটামিন-সি মজুত থাকে যা মানুষের ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করার জন্য যথেষ্ট উপযোগী বলে প্রমাণিত হয়। এছাড়াও এটি মানুষের ডায়াবেটিস নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা পালন করে থাকে। এছাড়া অনেক সময় পেয়ারা খেলে মুখের দুর্গন্ধ দূর হয় বলে পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। 

কিউই: এই ফলটি সাধারণত বিদেশি হলেও, বর্তমানে ভারতে এই ফলের ব্যাপকভাবে চাষ করা হচ্ছে। ‌ এই ফলটি হল ভিটামিন সি সমৃদ্ধ । যার দরুন প্রতিদিনের খাদ্যতালিকায় এই ফলটিকে রাখলে শরীরের ইমিউনিটি পাওয়ার শীতকালে বৃদ্ধি পাবে দারুন। 

কমলালেবু: এই ফলটি শীতকালে প্রায় প্রতিটি মানুষের খাদ্য তালিকায় জায়গা করে নেয়। সুস্বাদু এই ফলটিতে রয়েছে প্রায় ১৩০% ভিটামিন সি যা মানব শরীরকে করে তুলবে আরো ইমিউন। 

ব্রকোলি: এই ফসলটি শীতকালেই সবথেকে বেশি পাওয়া যায়। যেমন এটি খেতে সুস্বাদু তেমনি এর মধ্যে রয়েছে যথেষ্ট পরিমাণে ভিটামিন সি ই এবং ফাইবার। শীতকালে প্রতিদিনের খাদ্য তালিকায় এই ফসলটি রাখলে শরীর থাকবে এনার্জিতে ভরপুর। 

পেঁপে: প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে পেঁপের মধ্যে। এমনিতেই অনেকেই ত্বকের পরিচর্যায় বর্তমানে পেঁপে ব্যবহার করে থাকেন। এছাড়াও এই ফলটির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি' এবং ভিটামিন এ। প্রতিদিনের খাদ্যতালিকায় এটি যদি রাখা হয় তাহলে যেমন এটি খাদ্য হজম করতে অত্যন্ত সাহায্য করবে তেমনি শরীরকে করে তুলবে রোগপ্রতিরোধী হিসাবে।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  à¦ªà§à¦°à¦¾à¦¯à¦¼ ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।