বাজারে এসে উপস্থিত হলো এক নতুন ইলেকট্রিক বাইক। এই বাইক ১০০ কিলোমিটার চল খরচ পড়বে নূন্যতম। মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই এর মূল্য।

18th November 2020 3:43 pm News
বাজারে এসে উপস্থিত হলো এক নতুন ইলেকট্রিক বাইক। এই বাইক ১০০ কিলোমিটার চল খরচ পড়বে নূন্যতম। মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই এর মূল্য।


বর্তমানে ইলেকট্রিক যানবাহনের চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বহু মানুষ এখন পেট্রোল অথবা ডিজেল যানবাহনের পরিবর্তে ব্যাটারি চালিত যানবাহন নিতে স্বচ্ছন্দ বোধ করছেন। মোটরবাইক এবং স্কুটির দুনিয়ায় ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে ব্যাটারি চালিত মোটর বাইক অথবা স্কুটির চাহিদা। ভারতের বাজারে বিভিন্ন ইলেকট্রিক অটোমোবাইল কোম্পানি রয়েছে যারা মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই বেশকিছু ইলেকট্রিক মোটর বাইক অথবা স্কুটি বাজারে নিয়ে এসেছে। এছাড়াও ইলেকট্রিক বাইক এর যেহেতু কোন জ্বালানি লাগেনা তাই এই বাইক গুলি পরিবেশবান্ধব। ভারতের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের ব্যাটারি চালিত বাইক রয়েছে। ঠিক এ রকমই একটি আকর্ষণীয় বাইক এসে উপস্থিত হয়েছে ভারতের বাজারে। এই বাইকটি মাত্র স্বল্পমূল্যে একটানা চলতে পারে ১০০ কিলোমিটার। 

এই বাইকটির à¦¨à¦¾à¦® হল ATUM 1.0
এই বাইকটিতে লাগানো রয়েছে লিথিয়াম-আয়নের  à¦¶à¦•্তিশালী ব্যাটারি । মাত্র আট ঘন্টা ধরে চার্জ দিলে এই গাড়ির ব্যাটারি ফুল চার্জড্ হয়ে যাবে। এমনি বাজারে বিভিন্ন মডেলের ইলেকট্রিক মোটর বাইক অথবা স্কুটি রয়েছে। কিন্তু এই ব্র্যান্ডের মোটরবাইক তার অত্যাধুনিক ফিচারস এবং লুকের দরুন বর্তমান যুব সমাজের যথেষ্ট দৃষ্টি আকর্ষণ করছে। 

এই বাইকটি সর্বোচ্চ গতি তুলতে পারে প্রায় ২৬ কিলোমিটার প্রতি ঘন্টা। আমি ছাড়াও এই বাইকটি চালাতে গেলে কোন রকম লাইসেন্সের প্রয়োজন পড়বে না ব্যবহারকারীর। এমনিতেই বর্তমানে পেট্রোল এবং ডিজেলের দাম আকাশছোঁয়া তাই এই পরিস্থিতিতে যদি হাতের কাছে থাকে ব্যাটারি চালিত বাইক তাহলে পেট্রলপাম্পে ভীড় ঠেলে বাইকে পেট্রোল ভরতে যাওয়ার কোন দরকার নেই । 

এই বাইকটির বর্তমান অন রোড মূল্য প্রায় ৫০ থেকে ৫২ হাজার টাকা মত। সম্প্রতি ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করা এই গাড়িটি আপনি শোরুম থেকেও নিতে পারেন অথবা অনলাইনে বুকিং করতে পারেন।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  à¦ªà§à¦°à¦¾à¦¯à¦¼ ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।