একবার চটপট দেখে নিন উৎসবের আবহে কলকাতার বাজারে সোনা , রূপো পেট্রোল-ডিজেলের দাম।

17th November 2020 11:30 am News
একবার চটপট দেখে নিন উৎসবের আবহে কলকাতার বাজারে সোনা , রূপো পেট্রোল-ডিজেলের দাম।


করোনার এই ভয়াবহ আবহের মধ্যেই বেশ কয়েকবার ওঠানামা করেছে সোনা রুপোর দাম। তবে বাংলা জুড়ে উৎসবের এই পুণ্য লগ্নে আবার বেশ কিছুটা দাম পড়েছিলো সোনার। তারপরে হ্রাস বৃদ্ধি ঘটেছে বেশ কয়েকবার।  

একবার চট করে দেখে নিন আজকের কলকাতা বাজারে সোনা,রূপো, পেট্রোল, ডিজেল, এবং রান্নার গ্যাসের দাম- 

২২ ক্যারেট খাঁটি সোনার দাম

১ গ্রামের দাম ৪,৯০৯ টাকা।
 à§® গ্রামের দাম ৩৯,২৭২ টাকা।
১০ গ্রামের দাম ৪৯,০৯০ টাকা।
১০০ গ্রামের দাম ৪,৯০,৯০০ টাকা।

২৪ ক্যারেট সোনার দাম

কলকাতা বাজারে ২৪ ক্যারেট খাঁটি সোনার 
১ গ্রামের দাম ৫,৪৪৩ টাকা।
à§® গ্রামের দাম ৪৩,৫৪৪ টাকা। 
১০ গ্রামের দাম ৫৪,৪৩০ টকা।
১০০ গ্রামের দাম ৫,৪৪,৩০০ টাকা।

রূপোর দাম

কলকাতা বাজারে রুপোর দাম

১ গ্রামের দাম ৬৩.৬১ টাকা।
৮ গ্রামের দাম ৫০৮.৮৮ টাকা।
১০ গ্রামের দাম ৬৩৬.১০ টাকা।
১০০ গ্রামের দাম ৬,৩৬১ টাকা।
১ কেজির দাম ৬৩,৬১০ টাকা।

পেট্রোলের দাম

আজ কলকাতা বাজারে পেট্রোলের লিটার প্রতি মূল্য ৮২.৫৯ টাকা।

ডিজেলের মূল্য

আজ কলকাতা বাজারে ডিজেলের লিটার প্রতি মূল্য হল ৭৩.৯৯ টাকা।

রান্নার গ্যাসের মূল্য

আজ কলকাতা বাজারে রান্নার গ্যাসের ১৪.২ কেজি সিলিন্ডারের মূল্য হল ৬২০.৫০ টাকা।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  à¦ªà§à¦°à¦¾à¦¯à¦¼ ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।