প্রবলভাবে আর্থিক মন্দার মুখোমুখি ভারত। কোভিড পরিস্থিতিতে উদ্বেগজনক পরিস্থিতি।

14th November 2020 11:58 am News
প্রবলভাবে আর্থিক মন্দার মুখোমুখি ভারত। কোভিড পরিস্থিতিতে উদ্বেগজনক পরিস্থিতি।


করোনার কালে ভারতে দেখা গেছে ভয়ঙ্কর অবস্থা। দিনে দিনে আর্থিক মন্দা দেখা দিচ্ছে ভারতে। আর্থিক মন্দা থেকে কিভাবে ঘুরে দাঁড়াবে তার দিশা খুঁজে পাচ্ছে না দেশবাসী।শুধু তাই নয় আর্থিক মন্দার সাথে সাথে বেড়ে উঠেছে শাকসবজির মারাত্মক দাম বৃদ্ধি। এর ফলে দেশবাসীর অবস্থা নাজেহাল।

করোনার কারণে প্রচুর মানুষের বেকারত্ব দেখা দিয়েছে। এর ফলে অনাহারে মারা গেছেন অনেক মানুষ। করোনার জন্য অনেক কোম্পানি থেকে কর্মী ছাঁটাইয়ের ঘটনাও ঘটেছে বহু জায়গায়। সবকিছু নিয়েই এক চরম বিপদের সম্মুখীন হয়ে আছে ভারত বর্ষ।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রকাশ করেছেন ভারতের ইতিহাসে এই মন্দা সর্বপ্রথম।এর আগে এরকম শোচনীয় অবস্থা সম্মুখীন ভারতবর্ষ আগে কখনো হয়নি। কিভাবে এই মন্দা কাটিয়ে উঠে দাঁড়াবে ভারত তা নিয়ে চলছে জোরদার চিন্তাভাবনা। একটি সংবাদমাধ্যম ভারতবর্ষের এই আর্থিক মন্দার কথা প্রকাশ্যে আনলে সারা দেশবাসীর মাথায় চিন্তার ভাঁজ যথেষ্ট ভালো ভাবে লক্ষ্য করা যাচ্ছে।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।