প্রত্যেকটি বাঙালির প্রধান খাদ্য হলো মাছ। খাদ্য রসিক বাঙালির মধ্যাহ্নভোজনের মাছ থাকতেই হবে। মাছ ছাড়া বাঙালি অনুষ্ঠান একেবারেই জমে না। কিন্তু কি করে বুঝবেন যে মাছ ব্যবসায়ী আপনাকে ভালো মাছ'ই দিচ্ছে? অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা অনেক মানুষকে ঠকিয়ে অনেক খারাপ মাছ দিয়ে দেয়। কোন অসাধু ব্যবসায়ী আপনাকে খারাপ মাছ দিচ্ছে কিনা কিভাবে বুঝবেন আসুন জেনে নেয়া যাক।
মাছ বাঙালির অতি পছন্দের একটি খাবার। অনেকেই মাছ ছাড়া ভাত খান না। আগেকার দিনে অধিকাংশ জমিদার বাড়িতে মাছ ছাড়া মধ্যাহ্নভোজ গ্রহণ করা হতো না। আসুন জেনে নেয়া যাক ভালো মাছ কিভাবে চিনবেন।
১) প্রথমে মাছের কানকো দিকে তাকাবেন লক্ষ্য করবেন যদি মাছ পচা হয় তাহলে কানকোর রং একেবারে কালচে হয়ে যায়। কিন্তু যদি সতেজ হয় তাহলে কানকো একেবারে লাল টকটক করবে।
২) যদি বাসি বা মরা হয় তাহলে মাছের চোখগুলি ঘোলাটে হবে। কিন্তু তারা মাছের চোখ একেবারে তরতাজা থাকবে।
৩) যদি মাছ টাটকা না হয় তাহলে আঙ্গুল দিয়ে মাছের পেট টিপে দেখুন যদি মাছটি পচা হয় তাহলে সঙ্গে সঙ্গে গর্ত হয়ে যাবে আর যখনই আপনি হাত সরিয়ে নেবেন তখনই গর্তটি ঠিকঠাক আগের অবস্থায় ফিরে আসবে। এভাবেও মাছ পচা কি সতেজ বুঝতে পারবেন খুব সহজেই।
৪) যদি মাছের ফিলে নেন তাহলে দেখবেন মাছের মাংস টি কালচে কালচে হয়ে আছে কিনা, যদি কালচে রঙের হয়ে থাকে তাহলে সেই মাছ ততই পচা। কিন্তু মাংসের রং যত উজ্জ্বল হবে ততোই বুঝবেন মাছ টাটকা।
উপরের পদ্ধতিগুলি সঠিকভাবে অনুসরণ করেন তাহলে কোনোদিন মাছ কিনতে গিয়ে ঠকবেন না। সহজেই পচা মাছের পার্থক্য বুঝতে পারবেন।