বাড়িতেই সহজেই বানিয়ে ফেলুন সুস্বাদু ডিম কবিরাজি

13th November 2020 3:29 pm Information
বাড়িতেই সহজেই বানিয়ে ফেলুন সুস্বাদু ডিম কবিরাজি


ডিম হলো একটি সুষম খাদ্য। ডিমে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ। শুধু ডিম খেলে উপকার পাওয়া যায় তাই নয় যদি ডিম চুলে ব্যবহার করা হয় তাহলে চুল সুন্দর ও সতেজ হয়ে ওঠে।

ডিম খেতে আমরা সবাই ভালবাসি। ডিমের নানা রকমের সুস্বাদু খাবার হয়। যেমন ডিমের কালিয়া, ডিম ভাপা, এছাড়াও এগ রোল,  মোগলাই, এই ধরনের ফাস্টফুড বানানো যায়। তার মধ্যে একটি সুস্বাদু খাবার হলো ডিম কবিরাজি। এই পদটি অনেকেই খেয়ে থাকবেন। আসুন জেনে নেই কিভাবে বানাবেন সুস্বাদু ডিম কবিরাজি।

উপকরণ - ১) ডিম

২) পেঁয়াজ কুচি

৩) আদা ও রসুন বাটা

৪) পরিমান মত তেল

৫) কাঁচা লঙ্কা কুচি

৬) জিরেগুঁড়ো ও ধনেগুঁড়ো

৭) লঙ্কাগুঁড়ো

৮) হলুদ গুঁড়ো

৯) আলু সেদ্ধ

১০) ধনেপাতা কুচি

১১) গোলমরিচ গুঁড়ো

১২) নুন

১৩) বিস্কুটের গুঁড়ো

প্রণালী- ডিম কবিরাজি বানানোর জন্য প্রথমে একটি কড়াইতে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে বেশ কিছুক্ষণ।পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা ও রসুন বাটা অল্প কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়াতে হবে।তারমধ্যে জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে বেশ কিছুক্ষণ। এরপর গরম মসলা ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে সেদ্ধ করা আলু দিয়ে ভালো করে মেশাতে হবে। মিশ্রণটি রেডি হয়ে গেলে অন্য একটি পাত্রে ঢেলে নিয়ে সেদ্ধ করে রাখা দুটি ডিম গ্রেড করে দিয়ে দিতে হবে। তারপরে মিশ্রনটিকে ভালো করে মেখে নিয়ে গোলমরিচের গুড়ো অল্প করে ছড়িয়ে দিয়ে,  এরপরে এই মিশ্রণটির মধ্যে বিস্কুটের গুঁড়ো দিয়ে কবিরাজির আকারে গড়ে নিতে হবে।তারপরে কবিরাজি গুলি ডিমে ডুবিয়ে নিয়ে তার ওপরে বিস্কুটের গুঁড়ো দিয়ে ডিপ ফ্রাই করে নিতে হবে। ডিপ ফ্রাই করার সময় উপরে ফেটানো ডিম ওপরে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। ভাল করে ভেজে নিয়ে সস বা কাসুন্দির সাথে পরিবেশন করুন সুস্বাদু ডিমের কবিরাজি।





Others News

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা


এবারের ঠান্ডা আগের থেকে অনেকটাই প্রবলভাবে পড়েছে।  শীতকালে শরীরে দেখা যায় বেশ কিছু সমস্যা। বিশেষ করে শীতকালে দাঁতের ব্যথায় অনেকেই কষ্ট পান । কিন্তু অনেকেই এই দাঁতের ব্যথা থেকে অব্যাহতি পাওয়ার জন্য ঘনঘন পেনকিলার খেয়ে থাকেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঘনঘন পেইনকিলার খাওয়া শরীরকে ঠেলে দিতে পারে নানা ধরনের সমস্যার দিকে। তাই ঘনঘন পেইনকিলার না খেয়ে, বাড়িতেই বসে মোকাবিলা করতে পারেন দাঁতের ব্যথার। 
যেমন, 

১) আদা দাঁতের ব্যাথা সারাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাড়িতে একটুকরো আদা নিয়ে সেটা ভালোভাবে চিবিয়ে নিন। তারপরে যে দাঁতটি র জায়গায় ব্যাথা রয়েছে সেই দাঁতের গোড়ায় ভালোভাবে ওই চিবিয়ে নেওয়া আদা রেখে দিন। আস্তে আস্তে ব্যাথা অনেকটাই  হ্রাস পাবে । 

২) রসুন যথেষ্ট কাজ দেয় দাঁতের ব্যাথা সারাতে। যে দাঁতটি তে ব্যাথা থাকবে সেই দাঁতের গোড়ায় রসুন থেঁতো করে তার রস লাগিয়ে দিন। যার ফলে কিছুক্ষণের মধ্যেই ওই দাঁতের যন্ত্রণা অনেকটাই প্রশমিত হবে। 

৩) পেয়ারা পাতার রস থেঁতো করে লাগিয়ে নিন যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায়। এর ফলে খুব তাড়াতাড়িই দাঁতের যন্ত্রণা প্রশমিত হবে।

৪) লবঙ্গ গুঁড়ো করে সেটি নারকোল তেলের সাথে মিশিয়ে সেটা যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায় লাগিয়ে নিন। এই মিশ্রণটি খুব দ্রুত দাঁতের ব্যাথা কমিয়ে দেয়।