খুব শীঘ্রই ভারতের হাতে আসতে চলেছে রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রযুক্তি।

13th November 2020 10:59 am News
খুব শীঘ্রই ভারতের হাতে আসতে চলেছে রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রযুক্তি।


বর্তমানে সারা পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী দেশ হিসেবে মাথা তুলে দাঁড়িয়েছে ভারত। নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত এবং সুগঠিত করে যে ভারত। সেনাবাহিনীর মধ্যে বেশ কিছু উন্নত প্রযুক্তি সম্পন্ন অস্ত্রশস্ত্রের বিকাশ ঘটেছে। এমনিতেই বর্তমানে চীন এবং পাকিস্তানের দিক থেকে ক্রমাগত যুদ্ধের হুংকার আসছে ভারতের দিকে। তবে সম্পূর্ণ ভাবে তৈরি হয়েছে ভারত। ভারতের হাতে রয়েছে উন্নত প্রযুক্তি সম্পন্ন অত্যাধুনিক যুদ্ধবিমান, ক্ষেপনাস্ত্রের সম্ভার, যুদ্ধজাহাজ এবং ডুবোজাহাজ। এবার জানা গিয়েছে খুব শীঘ্রই ভারতের হাতে আসতে চলেছে রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রথম ব্যাচ আগামী বছরের শেষে ভারতের পৌঁছানোর কথা। কিন্তু বর্তমানে ভারত-চীন সীমান্তে যে যুদ্ধঘন পরিস্থিতির সৃষ্টি হয়েছে , তার নিরিখে অনেক আগেই যাতে ভারতের হাতে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এসে পৌঁছায় তার জন্য উঠে পড়ে লেগেছে ভারত। জানা গিয়েছে ভারত এবং রাশিয়ার মধ্যে এই এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রযুক্তি কেনার জন্য মোট ৫ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হয়েছিল গত ২০১৮ সাল নাগাদ। প্রায় ৮০০ মিলিয়ন মার্কিন ডলার এ্যাডভান্স দেওয়া হয়েছে রাশিয়া কে।

এছাড়াও জানা গিয়েছে উত্তরপ্রদেশ সেই তৈরি হয়েছে একটি অর্ডিন্যান্স ফ্যাক্টরি যাতে ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি হবে শক্তিশালী একে-২০৩ অ্যাসল্ট রাইফেল। ভারতীয় সেনাবাহিনীতে এই রাইফেল অন্তর্ভুক্তি করন করা হবে। ‌ এমনিতেই রাশিয়ার থেকে সুখোই ৩০ এমকেআই যুদ্ধবিমান কিনেছে ভারত। এবার কানাঘুষো হচ্ছে আরও এই ধরনের কিছু যুদ্ধবিমান রাশিয়া থেকে আমদানি করতে পারে ভারত। এছাড়াও রাশিয়া থেকে অত্যাধুনিক কামোভ কা-২২৬ অ্যাটাক হেলিকপ্টার কিনবে ভারত।  জানা গিয়েছে মোট ৬০ টি এই অ্যাটাক হেলিকপ্টার ভারতে এসে পৌঁছাবে রাশিয়া থেকে তৈরি হয়েই। এবং বাকি ১৪০ টি হেলিকপ্টার রাশিয়া থেকে প্রযুক্তি ক্রয় করে ভারতের বুকে তৈরি হবে। ‌
এছাড়া অন্যান্য অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম এর তৈরি এবং ক্রয় করার চুক্তির কথাবার্তা চলছে ভারত এবং রাশিয়ার মধ্যে ।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।