২০২১ এই শুরু হচ্ছে হজযাত্রা। মুসলিম বন্ধুদের জন্য সুখবর। জেনে নিন কিভাবে অনলাইন টিকিট কাটবেন।

7th November 2020 1:35 pm News
২০২১ এই শুরু হচ্ছে হজযাত্রা। মুসলিম বন্ধুদের জন্য সুখবর। জেনে নিন কিভাবে অনলাইন টিকিট কাটবেন।


প্রতিবছর ভারত বর্ষ থেকে প্রায় ১ লক্ষ ২৩ হাজার জন।এই বছর ধর্মীয় স্থানে যারা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তারা করুনার জন্য কোথাও যেতে পারেননি। এই লকডাউন চলেছিল প্রায় আট মাস। কিন্তু ধীরে ধীরে লকডাউন উঠে যাবার ফলে শুরু হচ্ছে সব পর্যটন শিল্প। হজ যাত্রা শুরু হবে খুব শীঘ্রই। আসুন জেনে নিই হজযাত্রা জন্য কিভাবে অনলাইনে আবেদন করবেন।

আগামী বছর যারা হজ যাত্রার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য অত্যন্ত সুখবর। লকডাউন উঠে যাবার ফলে হজযাত্রা করা হবে খুব তাড়াতাড়ি। কিন্তু হজ যাত্রার সময় সমস্ত সরকারি নির্দেশ পালন করতে হবে। নির্দিষ্ট দূরত্ব একে অপরের মধ্যে বজায় রাখতে হবে। অনলাইনে আবেদন করতে পারবেন আগামী à§­ নভেম্বর থেকে। যারা হজযাত্রা করবেন মেডিকেল রিপোর্ট জমা করার শেষ তারিখ হল পয়লা জানুয়ারি। ভারত থেকে হজের জন্য শেষ যাত্রা হল à§§à§© ই জুলাই। 

হজযাত্রা শেষ হলে ভারতে ফেরত আসার যাত্রা শুরু হবে ১৪ ই আগস্ট থেকে। করোনার জন্য যারা হজ যাত্রায় আবেদন করেও যেতে পারেননি সরকার তাদের সব মিলিয়ে ২১০০ কোটি টাকা ফিরিয়ে দিয়েছেন। এবং সৌদি আরবের সরকার যাতায়াতের খরচা হয় সেই বাবদ ১০০ কোটি টাকা ফেরত দেয়া হয়েছে বলে জানা যায়।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  à¦ªà§à¦°à¦¾à¦¯à¦¼ ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।