বায়ু দূষণের মাত্রা কম, কাঞ্চনজঙ্ঘার দর্শন পেল শিলিগুড়ি ও রায়গঞ্জের বাসিন্দারা

7th November 2020 12:14 pm News
বায়ু দূষণের মাত্রা কম, কাঞ্চনজঙ্ঘার দর্শন পেল শিলিগুড়ি ও রায়গঞ্জের বাসিন্দারা


ভোরবেলা হঠাৎ করেই সারা আকাশ লাল আভায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল। উত্তরবঙ্গের সাথে সাথে শিলিগুড়ির আকাশের রং হয়ে গিয়েছিল লাল। এক পর্যটক দেখেন শিলিগুড়ি থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার চূড়া। 

পরিবেশবিদদের মতে লকডাউনে গাড়ি ঘোড়ার পরিমাণ কম থাকার দরুন বায়ুদূষণ অনেক কমে গেছে। এর ফলে প্রকৃতি নিজস্ব রুপ দেখাতে সক্ষম হয়েছে। এর ফলে শিলিগুড়ি সাথে সাথে রায়গঞ্জ থেকেও দেখা গেল কাঞ্চনজঙ্ঘার চূড়া। 

এক পর্যটক এই দৃশ্য দেখে অত্যন্ত আনন্দিত বোধ করেছেন। তিনি এও জানিয়েছেন যে এত সুন্দর দৃশ্য দেখার ভাগ্য হবে তা তিনি কোনদিনই কল্পনা করতে পারেননি। 

দূষণের হার কমে যাওয়ার ফলে ভারতবর্ষের কিছু কিছু স্থান থেকে নানারকম অপূর্ব দৃশ্য দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় সেই সব দৃশ্য ভিডিওর মারফত শেয়ার করা হয়েছে। পরিবেশবিদদের মতে গঙ্গার জল কে এত পরিষ্কার গত ২০ বছরেও দেখা যায়নি। করোনা এসে অনেকের জীবন কেড়ে নিয়েছে এবং অনেক মানুষ চরম বিপদের মুখে পড়েছেন। কিন্তু করোনার জন্য লকডাউন এর ফলে কোথাও না কোথাও পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পেয়েছে। নিজের মতো শ্বাস নিতে পাচ্ছে প্রকৃতি।  

প্রকৃতির এরকম সুন্দর রূপ দেখেছেন উত্তরপ্রদেশ বাসীরা ও। উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে হিমালয়ের তুষারাচ্ছন্ন রুপ সামনে এসেছে। যা উত্তর প্রদেশ বাসীকে মন মুগ্ধ ও অবাক করে তুলেছে। সাথে সাথে পরিবেশবিদরা অবাক হয়েছেন।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  à¦ªà§à¦°à¦¾à¦¯à¦¼ ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।