আজ একদম সকালেই জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনা খতম করল এক জঙ্গি কে।

6th November 2020 4:38 pm News
আজ একদম সকালেই জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনা খতম করল এক জঙ্গি কে।


ক্রমশই সন্ত্রাসবাদী কার্যকলাপ মাথাচাড়া দিয়ে উঠছে ভারতে। এমনিতেই পাকিস্তানি জঙ্গিদের বরাবরের টার্গেট ভারতের জম্মু এবং কাশ্মীর। এবার জঙ্গিগোষ্ঠী গুলি ভারতের অভ্যন্তরে আঘাত হানার লক্ষ্যমাত্রা নিয়েছে। এইজন্য সন্ত্রাসবাদী জঙ্গী গোষ্ঠী গুলি অত্যন্ত তৎপর হয়েছে ভারতের অভ্যন্তরে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর জন্য। এবার জঙ্গিগোষ্ঠীগুলো ভারতের অভ্যন্তরে বিভিন্ন রাজ্যের যুবকদের ভ্রান্ত ধারনার বশবর্তী করে নিজেদের দলে টানতে উদ্যোগী হয়েছে।  à¦•য়েকদিন আগেই মুর্শিদাবাদের ধরা পড়েছে ৬  à¦œà¦¨ আল-কায়দার জঙ্গী। বিশেষ করে প্রাচ্যের ভূস্বর্গ বলে খ্যাত জম্মু-কাশ্মীরের মাটি বারবার রক্তাক্ত হয় জেহাদী জঙ্গি হানায়। তবে এবার সদাসতর্ক ভারতীয় সেনা জম্মু কাশ্মীর থেকে জঙ্গীদের হটাতে শুরু করেছে। এই চলতি মাসেই ভারতীয় সেনার গুলিতে নিকেশ হয়েছে বেশ কয়েক জন জঙ্গি। জম্মু-কাশ্মীরের বুক থেকে আস্তে আস্তে জঙ্গিদের দাপট অনেকটাই কমে যাচ্ছে। 

আজ সকালেই ভারতীয় সেনাবাহিনী দারুণ সাফল্য পেয়েছে জঙ্গিদের বিরুদ্ধে। গতকাল সন্ধ্যা থেকেই শুরু হয়েছে সেনা এবং জঙ্গিদের মধ্যে গুলির লড়াই। জানা গিয়েছে পুলওয়ামা জেলার পাম্পোরে একটি জঙ্গি দল লুকিয়ে রয়েছে বলে গোপন সূত্রে জানতে পারে ভারতীয় সেনা। সাথে সাথে ওই এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনী এবং সেনাদের আসতে দেখেই গুলিবর্ষণ শুরু করে জঙ্গীরা। উত্তর দিতে শুরু করে ভারতীয় সেনাও। তখনই খতম হয়ে যায় এক জঙ্গি। জঙ্গিদের গুলিতে আহত হয়েছে দুইজন সাধারণ নাগরিক। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এখনো দুই জন জঙ্গি আত্মগোপন করে আছে তাদেরকে ঘিরে রেখেছে ভারতীয় সেনা। আত্মসমর্পণ করার জন্য তাদেরকে নির্দেশ দিয়েছে সেনাবাহিনী।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  à¦ªà§à¦°à¦¾à¦¯à¦¼ ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।