বিদায় ROYAL ENFIELD THUNDERBIRD 350. বাজারে এসে গেলো আকর্ষণীয় ROYAL ENFIELD METEOR 350.

6th November 2020 3:58 pm News
বিদায় ROYAL ENFIELD THUNDERBIRD 350. বাজারে এসে গেলো আকর্ষণীয় ROYAL ENFIELD METEOR 350.


ROYAL ENFIELD, এই মোটরবাইকটি বলতে গেলে প্রায় সমস্ত পুরুষের হৃদয়ে ঢেউ তুলতে যথেষ্ট। মোটরবাইক লাভাররা আকর্ষণীয় এবং ট্যুর রাইডিং মোটরবাইক বলতে সব থেকে বেশি পছন্দ করেন এই ROYAL ENFIELD কে। এই কোম্পানির বিভিন্ন ধরনের মোটর বাইক রয়েছে। সাধারণত লং ট্যুরে যাওয়ার জন্য এই মোটরবাইক গুলি যথেষ্ট কার্যকরী। যেমন বিভিন্ন মডেলের বাইক রয়েছে এই কোম্পানির। যেমন ক্লাসিক, থান্ডারবার্ড, হিমালয়ান। তবে থান্ডারবার্ড ৩৫০ এর পরিবর্তে
ROYAL ENFIELD নিয়ে হাজির হয়েছে এক নতুন মোটর বাইক যার নাম ROYAL ENFIELD METEOR  350. 

এই মোটরবাইকে থাকছে ৩৪৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা ২০.৪ পিএস পাওয়ার উৎপন্ন করবে এবং ৪০০০ আরপিএমে ২৭ এন‌এম টর্ক উৎপন্ন করবে। অয়েল কুলড্ এই ইঞ্জিন হল সিঙ্গেল সিলিন্ডারের। থাকছে ডুয়াল চ্যানেল এবিএস। 

অ্যানালগ স্পীডোমিটার থাকছে এই বাইকের। থাকছে ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধা। ট্যাঙ্কের আয়তন হল ১৫ লিটার। ৫ স্পীড গীয়ার থাকছে। 

আপাতত এই মোটরবাইকের দাম শুরু হচ্ছে ১.৯ লাখ টাকা থেকে (এক্স শোরুম)।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।