আস্তে আস্তে আশার আলো দেখছে ভারতের মোমবাতি শিল্প

5th November 2020 1:19 pm News
আস্তে আস্তে আশার আলো দেখছে ভারতের মোমবাতি শিল্প


করোনা ভাইরাসের কারণে চীনকে একঘরে করে দেওয়া হয়েছিল। ভারতে অনেক চীনা দ্রব্যও পরিত্যাগ করা হয়েছে। চিনা দ্রব্য পরিত্যাগ করার ফলে ভারতের অনেক শিল্প উন্নতির দিকে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। তারমধ্যে মোমবাতি শিল্পে দেখা যাচ্ছে আলোর প্রকাশ। 

সামনেই দীপাবলি। দিপাবলিতে প্রায় সকল বাড়িতেই আলো দিয়ে ঘর সাজানোর রীতি চলে আসছে বহুদিন থেকে। আর বাড়ি সাজাতে আগে ব্যবহার করা হতো চিনা লাইট। কিন্তু কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী চীনা লাইট আর বাজারে বিক্রি হবে না। চিনা লাইক বাজারে আসবে না বলে দীপাবলি রাত অন্ধকারময় থাকবে সেটা তো আর হয় না, তাই প্রচলিত রীতি ভেঙে এবারে পুরনো দিনের পন্থাকেই আপন করে নিচ্ছে অনেকেই। আগে মাটির তৈরি প্রদীপ এবং মোমবাতির যেমন ব্যবহার হতো এবারেও তাই হবে। কেন্দ্রীয় সরকার চিনা লাইট ত্যাগ করে মোমবাতি ও মাটির প্রদীপ এ অভ্যস্ত হতে বললেন। 

চিনা লাইটের ব্যবহারের ফলে দেশের মৃৎশিল্পীরা খুব বড় বিপদে পড়েছিলেন। তাদের বিক্রি না থাকায় অর্থকষ্টে ভুগতেন তারা। কেন্দ্রীয় সরকার শিল্পীদের জন্য আশার আলো দেখিয়েছেন। আবারো শুরু হবে মোমবাতি শিল্প এবং মাটির প্রদীপের শিল্প। এতে মৃৎশিল্পীরা ভীষণ খুশি হয়েছেন।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।