আবার দারুন সফলতা পেলো ডিআরডিও। অত্যাধুনিক রকেট লঞ্চার এর সফল পরীক্ষা করলো ডিআরডিও।

5th November 2020 11:32 am News
আবার দারুন সফলতা পেলো ডিআরডিও।  অত্যাধুনিক রকেট লঞ্চার এর সফল পরীক্ষা করলো ডিআরডিও।


বর্তমানে সীমান্তে উত্তেজনার দরুন নিজেদের প্রতিরক্ষা বিভাগ কে আরও মজবুত করছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক। অত্যাধুনিক অস্ত্র শস্ত্র এবং টেকনোলজিতে সজ্জিত করা হচ্ছে ভারতের প্রতিরক্ষা বিভাগ কে। এই আবহের মধ্যে উড়িষ্যার চাঁদিপুর থেকে এক অত্যাধুনিক পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চারের সফল পরীক্ষা সম্পন্ন করল ডিআরডিও। একদম নির্ভুল নিশানায় মোট ছয়টি রকেট তাদের নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করতে সক্ষম হয়েছে। ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই পিনাকা রকেট লঞ্চার সিস্টেমটি বানিয়েছে। এবার থেকে আরো উন্নত করেছে ডিআরডিও। রকেট লঞ্চার এর রেঞ্জ হলো প্রায় ৮০ কিলোমিটার এর কাছাকাছি। একদম নির্ভুল নিশানায় শত্রুপক্ষের ঘাঁটি গুঁড়িয়ে দিতে সক্ষম রকেট লঞ্চার সিস্টেম।

ভারতের ডিআরডিও জানিয়েছে এই নতুন সিস্টেম টিতে  রয়েছে মোট ১২ টি রকেট টিউব। ছয়টি পিনাকা রকেট লঞ্চার সিস্টেম থেকে মোট ৭২ টি রকেট ছোঁড়া যেতে পারে মাত্র ৪৪ সেকেন্ডে। এই মিসাইল সিস্টেম টি বানিয়েছে ভারতের অন্যতম দুটি বিখ্যাত কোম্পানি টাটা পাওয়ার স্ট্র্যাটেজিক ইঞ্জিনিয়ারিং এবং লার্সেন অ্যান্ড টুব্রো ডিফেন্স । এছাড়াও এক অত্যাধুনিক গাইডিং সিস্টেমের মাধ্যমে এটিকে আরো উন্নত করা হয়েছে।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।