খুব শীঘ্রই কি বিজেপিতে যোগদান করতে চলেছেন শুভেন্দু অধিকারী?

3rd November 2020 1:58 pm News
খুব শীঘ্রই কি বিজেপিতে যোগদান করতে চলেছেন শুভেন্দু অধিকারী?


আগামী ২০২১ এ আসতে চলেছে পশ্চিমবঙ্গের বুকে বিধানসভা ভোটের আবহ। আগামী এই ভোট কে ঘিরে রীতিমতো জোরদার কর্মসূচি শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলি। শাসক দল থেকে শুরু করে বিরোধী দল সকলেই তাদের পরিকল্পনা মাফিক ঘুঁটি সাজাচ্ছে। তবে এবারে করোনা ভাইরাস এর ভয়াবহ পরিস্থিতির কথা মাথায় রেখে নির্বাচন কমিশন একটি উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। এখনো পর্যন্ত মহামারি করোনার নির্দিষ্ট কোন ভ্যাকসিন মানুষের হাতে এসে পৌঁছায়নি। তাই মানুষের সুরক্ষার দিকটি মাথায় রেখে কিভাবে ভোট সম্পন্ন করা হবে তা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

এদিকে তৃণমূলের প্রভাবশালী নেতা শুভেন্দু অধিকারী সঙ্গে ক্রমশই দূরত্ব বাড়ছে শাসক দলের। ক্রমশই জল্পনা হচ্ছে যে খুব শীঘ্রই গেরুয়া শিবিরে যোগদান করতে পারেন শুভেন্দু অধিকারী। মেদিনীপুরে যথেষ্ট প্রভাবশালী নেতা হলেন শুভেন্দু। শুভেন্দু গেরুয়া শিবিরে যাবেন কিনা সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো ঘোষণা করেননি এই প্রভাবশালী নেতা। তবে গেরুয়া শিবিরের পক্ষ থেকে বিজেপি সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেছেন যে, শুভেন্দু বাবু যদি বিজেপিতে যোগদান করতে চান তাহলে তিনি সবসময়ই স্বাগত। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীকে বিজেপিতে যোগদানের ব্যাপারে স্বাগত জানিয়েছেন। কিছুদিন থেকেই শুভেন্দু অধিকারী কে মমতা ব্যানার্জির প্রচার ছাড়াই বিভিন্ন জায়গায় রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেখা গিয়েছে। জল্পনা উস্কে আবার তৃণমূল নেতা ফিরহাদ হাকিম শুভেন্দু অধিকারীর বিষয়ে বিতর্কিত মন্তব্য পেশ করেছেন। আগামী বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করতে চলেছেন কিনা তা নিয়ে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। তবে মেদিনীপুরের এই প্রভাবশালী নেতা যদি গেরুয়া শিবিরে যোগ দেন তাহলে রাজ্য বিজেপির যথেষ্ট পাল্লা ভারী হয়ে উঠবে এই নির্বাচনে।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।