সরকারের এই নতুন নিয়ম যদি আপনি না জানেন মহা সমস্যায় পড়তে হবে। এমনকি এলপিজি গ্যাসের ডেলিভারি তো বিঘ্ন পড়তে পারে। দেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে ও পুরনো নিয়মের ভুল সংশোধন করে সরকার নতুন নতুন নিয়ম তুলে ধরছে দেশবাসীর কাছে। সরকার সেই রকমই কিছু নতুন নতুন ও বড় নিয়ম পরিবর্তন করেছেন। যেগুলোর সাথে আপনি অভ্যস্ত না হলে পড়তে পারেন চরম বিপদে। আসুন জেনে নিই কি এই নতুন নিয়মাবলী।
এলপিজি গ্যাসের দাম আগামী সময় অনেকটি বৃদ্ধি পেতে পারে। কিন্তু এখনো পর্যন্ত সেই দাম বৃদ্ধি হয়ে ওঠেনি। কিন্তু লকডাউন এর সময় কাজ হারিয়েছেন অনেক মানুষই। যাদের ডাল ভাত খেতেই নাজেহাল হয়ে যাচ্ছে জীবন যাপন করা।তার মধ্যে যদি গ্যাসের দাম বাড়ে তাহলে আর রক্ষে থাকবে না। দাম বাড়ার কথা ঘোষণা হওয়ার সাথে সাথেই মধ্যবিত্তের মাথায় হাত উঠেছিল। কিন্তু সেই দামবৃদ্ধি এখনো অব্দি হয়নি।
কেন্দ্র সরকার নতুন নিয়মে জানিয়েছেন, গ্যাস বুকিং করার পরে মোবাইলে একটি ওটিপি আসবে। যেটি মোবাইলে সেভ করে রাখতে হবে। গ্যাস ডেলিভারির সময় যে ডেলিভারি দিতে আসবে তাকে সে ওটিপি নাম্বার টি মোবাইল দেখে বলতে হবে। নাহলে মিলবে না গ্যাস সিলিন্ডার। গ্যাস সিলিন্ডারের ভর্তি জালিয়াতি রুখতে কেন্দ্রীয় সরকারের এই ব্যবস্থা। যারা এই নিয়ম জানেন না তারা অবশ্যই জেনে নিন।
কেন্দ্রীয় সরকারের আরও একটি নতুন পদক্ষেপ হলো, INDANE gass বুকিং করার জন্য আগে যে নম্বরটি ব্যবহার করা হতো সেই নম্বরটি এখন পরিবর্তন হয়েছে। আগের নাম্বারটিতে থেকে এখন গ্যাস বুকিং করা সম্ভব নয়। নতুন নম্বরটি হলো ৭৭১৮৯৫৫৫৫৫। এখন থেকে এই নাম্বারে ফোন করে গ্যাস বুকিং করতে হবে।