তীব্র জলকষ্ট দুর্গাপুরে, এখনো সারানো গেলোনা দুর্গাপুর ব্যারেজের লক গেট। কি বলছেন বিশেষজ্ঞরা? আসুন জেনে নিই বিস্তারিত

2nd November 2020 11:16 am News
তীব্র জলকষ্ট দুর্গাপুরে, এখনো সারানো গেলোনা দুর্গাপুর ব্যারেজের লক গেট। কি বলছেন বিশেষজ্ঞরা? আসুন জেনে নিই বিস্তারিত


গত শনিবার ভোর সাড়ে পাঁচটায় হঠাৎ করেই ভেঙে পড়ে দুর্গাপুর ব্যারেজের লক গেট।পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ব্যারেজের লকেট নগ্ন অবস্থায় পড়ে আছে একদিন হয়ে গেল। এখনো সরানো হলো না লক গেট। দুর্গাপুরের অধিকাংশ জায়গায় জল কষ্টে ভুগছেন অধিকাংশ বাসিন্দা। বিশেষজ্ঞরা অনুমান করছেন জয় কষ্টের সাথে সাথে ইলেকট্রিক সাপ্লাই বন্ধ হয়ে যাবে ৪৮ ঘণ্টার মধ্যে। কিভাবে মিটবে এই দুর্যোগ আসুন জেনে নেই বিশেষজ্ঞরা কি বলছেন। 

শেষ দপ্তরের কর্মীরা অনবরত বালির বস্তা জলের মধ্যে ফেলে জলের গতির অভিমুখে পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে। তাতে কিছু সুরাহা হচ্ছে না। সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার জয়ন্ত দাস জানিয়েছেন জলের গতির অভিমুখে পরিবর্তন না করা গেলে লোকে সারানো সম্ভব হবে না। কিন্তু লক গেট না সরালে চরম জলকষ্ট ভুগতে হবে স্থানীয়দের। দুর্গাপুর পৌর সভার মেয়র দিলীপ জানিয়েছেন, পৌরসভা থেকে জল পাঠানো হবে সেসব জায়গায় যেখানে জল কষ্ট দেখা যাচ্ছে। শুধু দুর্গাপুর বাঁশি নয় আসানসোল‌ ও চিত্তরঞ্জন এর মত জায়গা গুলিতেও জলের জন্য সংকট দেখা যাচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার্থ প্রতিম বিশ্বাস জানিয়েছেন লকেট সারানো না গেলে চরম জল কষ্টের শিকার হতে পারেন দুর্গাপুর বাশি। বিশেষজ্ঞরা জানিয়েছেন যে লোকের সামনে যে জল আছে সেই জল জরিনা সরানো যায় সে ক্ষেত্রে কোন কনস্ট্রাকশনের কাজ করা সম্ভব হবে না। 


তবে আসানসোলের পৌর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি আশ্বাস দিয়েছেন যে খুব শীঘ্রই জল সংকট থেকে মুক্তি পাবেন আসানসোলবাসি।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।