কোনারকের সূর্য মন্দির নানান রহস্যে ঘেরা। ‌ এই মন্দিরকে একসময় ডাকা হতো ব্ল্যাক প্যাগোডা নামে

31st October 2020 1:34 pm Information
কোনারকের সূর্য মন্দির নানান রহস্যে ঘেরা। ‌ এই মন্দিরকে একসময় ডাকা হতো ব্ল্যাক প্যাগোডা নামে


রহস্যে চিরকালই আবৃত পুরীর অন্যতম জনপ্রিয় কোনারকের সূর্য মন্দির। এই মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দির এর পাশাপাশি সমানভাবে আকর্ষণীয় ভ্রমণার্থীদের মধ্যে। ‌ এই মন্দিরের গায়ের নানান কারুকাজ দেশ বিদেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করে থাকে। মন্দিরটির গঠনশৈলী অবাক করেছে অগণিত মানুষজনকে। এই মন্দিরের গঠন নিয়ে নানান মতান্তর রয়েছে। অনেকে মনে করেন শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব এই মন্দির তৈরি করার নেপথ্যে ছিলেন। কিন্তু ইতিহাস থেকে জানা যায় নরসিংহ দেব এই মন্দিরটি স্থাপন করেছিলেন। বর্তমানে এই মন্দিরটি সংস্কারের কাজ চলছে। তবে এই মন্দিরের কারো কাছ থেকে শুরু করে এর গঠনশৈলী সবকিছুই সারা পৃথিবীর কাছে একটি আশ্চর্যের বিষয়। 

এই মন্দিরকে প্রাচীনকালে ডাকা হতো ব্ল্যাক প্যাগোডা নামে। তার কারণ এই মন্দির কে ঘিরে ছড়িয়ে আছে নানান ঘটনা। এই মন্দিরটি তিনটি মণ্ডপের মাধ্যমে গঠিত হয়েছিল। এরমধ্যে একটিমাত্র মন্ডপ ঠিকঠাক রয়েছে। বর্তমানে এখানে কোন প্রতিমা দেখা যায় না। তবে জানা গিয়েছে স্বাধীনতার পূর্বে ব্রিটিশরা এদেশে এসে এই মন্দিরটি রক্ষণাবেক্ষণের জন্য যথেষ্ট উদ্যোগ নিয়েছিল। তারাই পাথর দিয়ে এই মন্দিরের প্রবেশ দ্বার রুদ্ধ করে দিয়েছিল। 

সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হল অনেকেই বলে থাকেন যে, এই মন্দিরের চূড়ায় বিরাজ করতো একটি বিশালাকার চুম্বক যার ওজন ছিল প্রায় ৫২ থেকে ৫৩ টন পর্যন্ত। তখন সমুদ্র বেশ কিছুটা কাছে ছিল এই মন্দিরের থেকে এমনটাই অনেকে বলে থাকেন। সমুদ্রে মালবাহী জাহাজ অথবা যুদ্ধজাহাজ গুলিকে এই চুম্বক নাকি তীরের দিকে টেনে নিয়ে আসত। যার ফলে তীরে এসে ধাক্কা খেয়ে বহু জাহাজ ডুবে গিয়েছে। তারপরেই নাকি বহু নাবিকেরা একসাথে মিলে এই চুম্বক কে ধ্বংস করে দেয়। ‌ আবার অনেকে বলে থাকেন এই পাথরটি ধ্বংস করে দেয়ার পর মন্দিরের দেওয়ালের সমস্ত ভারসাম্য হারিয়ে যায় এবং আস্তে আস্তে মন্দিরটি ভেঙে পড়তে থাকে। তবে ঠিক কি কারণে কোনারকের এই বিখ্যাত সূর্য মন্দির বন্ধ হয়ে পড়েছিল তার যথাযথ প্রমাণ এখনো মেলেনি। প্রবীণ মানুষেরা দাবি করেন এই চুম্বককে জন্যই এই মন্দিরটি ব্ল্যাক প্যাগোডা বলে অভিহিত করা হতো। 
কোনারকের সূর্য মন্দিরের মতোই সমান আকর্ষণীয় প্রভু জগন্নাথ দেবের মন্দির। ওই মন্দিরটিও নানান রহস্যে আবৃত রয়েছে।





Others News

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা


এবারের ঠান্ডা আগের থেকে অনেকটাই প্রবলভাবে পড়েছে।  শীতকালে শরীরে দেখা যায় বেশ কিছু সমস্যা। বিশেষ করে শীতকালে দাঁতের ব্যথায় অনেকেই কষ্ট পান । কিন্তু অনেকেই এই দাঁতের ব্যথা থেকে অব্যাহতি পাওয়ার জন্য ঘনঘন পেনকিলার খেয়ে থাকেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঘনঘন পেইনকিলার খাওয়া শরীরকে ঠেলে দিতে পারে নানা ধরনের সমস্যার দিকে। তাই ঘনঘন পেইনকিলার না খেয়ে, বাড়িতেই বসে মোকাবিলা করতে পারেন দাঁতের ব্যথার। 
যেমন, 

১) আদা দাঁতের ব্যাথা সারাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাড়িতে একটুকরো আদা নিয়ে সেটা ভালোভাবে চিবিয়ে নিন। তারপরে যে দাঁতটি র জায়গায় ব্যাথা রয়েছে সেই দাঁতের গোড়ায় ভালোভাবে ওই চিবিয়ে নেওয়া আদা রেখে দিন। আস্তে আস্তে ব্যাথা অনেকটাই  হ্রাস পাবে । 

২) রসুন যথেষ্ট কাজ দেয় দাঁতের ব্যাথা সারাতে। যে দাঁতটি তে ব্যাথা থাকবে সেই দাঁতের গোড়ায় রসুন থেঁতো করে তার রস লাগিয়ে দিন। যার ফলে কিছুক্ষণের মধ্যেই ওই দাঁতের যন্ত্রণা অনেকটাই প্রশমিত হবে। 

৩) পেয়ারা পাতার রস থেঁতো করে লাগিয়ে নিন যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায়। এর ফলে খুব তাড়াতাড়িই দাঁতের যন্ত্রণা প্রশমিত হবে।

৪) লবঙ্গ গুঁড়ো করে সেটি নারকোল তেলের সাথে মিশিয়ে সেটা যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায় লাগিয়ে নিন। এই মিশ্রণটি খুব দ্রুত দাঁতের ব্যাথা কমিয়ে দেয়।