সুগার কে নিয়ন্ত্রণে রাখতে চান? তাহলে প্রতিদিনের খাদ্যতালিকায় করলা ও পালংশাক রাখুন।

30th October 2020 12:05 pm Information
সুগার কে নিয়ন্ত্রণে রাখতে চান? তাহলে প্রতিদিনের খাদ্যতালিকায় করলা ও পালংশাক রাখুন।


ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা অনেক দামি ওষুধের ওপর নির্ভরশীল হয়ে পড়ি। কিন্তু ঘরোয়া পদ্ধতিতে ব্লাড সুগার কে সহজেই কিভাবে নিয়ন্ত্রণ করবেন আসুন জেনে নিই।


সুগার কে প্রতিরোধ করতে নিয়মিত পালংশাক ও করলা  খান। 

করলার উপকারিতা- করোলা খেতে সুস্বাদু না হলেও এর উপকারিতা জানলে চমকে যাবেন।করলা ক্যান্সারের মতো মান মারণরোগকেও প্রতিরোধ করতে পারে। এর সাথে সাথে সুগার এর মত রোগ প্রতিরোধ করার ক্ষমতা রাখে। প্রত্যেক দিন সকাল বেলা খালি পেটে এক গ্লাস করলার রস খেলে শরীরে ইনসুলিন ও গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে। করলার রস কোষ কে ইউটিলাইজ করে গ্লুকোজকে লিভার আর মাসেল এ পৌঁছাতে সাহায্য করে। করলার রস খালি পেটে পান করলে ওষুধ ছাড়াই অতি সহজে ব্লাড সুগারকে নিয়ন্ত্রন করতে পারা যাবে। 

পালং শাকের উপকারিতা- করলার সাথে সাথে পালং শাকের রস খেলে ব্লাড সুগার কে নিয়ন্ত্রনে রাখা যায়। পালং শাককে ভালো করে ধুয়ে নিয়ে সিদ্ধ করে রস বের করে নিতে হবে। তারপরে তাতে সামান্য পরিমাণে গোলমরিচ ও লেবুর রস মিশিয়ে খেতে হবে। শুধু পালং শাকের রস খেতে পারলে তো খুবই ভালো।





Others News

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা


এবারের ঠান্ডা আগের থেকে অনেকটাই প্রবলভাবে পড়েছে।  শীতকালে শরীরে দেখা যায় বেশ কিছু সমস্যা। বিশেষ করে শীতকালে দাঁতের ব্যথায় অনেকেই কষ্ট পান । কিন্তু অনেকেই এই দাঁতের ব্যথা থেকে অব্যাহতি পাওয়ার জন্য ঘনঘন পেনকিলার খেয়ে থাকেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঘনঘন পেইনকিলার খাওয়া শরীরকে ঠেলে দিতে পারে নানা ধরনের সমস্যার দিকে। তাই ঘনঘন পেইনকিলার না খেয়ে, বাড়িতেই বসে মোকাবিলা করতে পারেন দাঁতের ব্যথার। 
যেমন, 

১) আদা দাঁতের ব্যাথা সারাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাড়িতে একটুকরো আদা নিয়ে সেটা ভালোভাবে চিবিয়ে নিন। তারপরে যে দাঁতটি র জায়গায় ব্যাথা রয়েছে সেই দাঁতের গোড়ায় ভালোভাবে ওই চিবিয়ে নেওয়া আদা রেখে দিন। আস্তে আস্তে ব্যাথা অনেকটাই  হ্রাস পাবে । 

২) রসুন যথেষ্ট কাজ দেয় দাঁতের ব্যাথা সারাতে। যে দাঁতটি তে ব্যাথা থাকবে সেই দাঁতের গোড়ায় রসুন থেঁতো করে তার রস লাগিয়ে দিন। যার ফলে কিছুক্ষণের মধ্যেই ওই দাঁতের যন্ত্রণা অনেকটাই প্রশমিত হবে। 

৩) পেয়ারা পাতার রস থেঁতো করে লাগিয়ে নিন যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায়। এর ফলে খুব তাড়াতাড়িই দাঁতের যন্ত্রণা প্রশমিত হবে।

৪) লবঙ্গ গুঁড়ো করে সেটি নারকোল তেলের সাথে মিশিয়ে সেটা যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায় লাগিয়ে নিন। এই মিশ্রণটি খুব দ্রুত দাঁতের ব্যাথা কমিয়ে দেয়।