আকাশপথে হামলা চালাতে পারে জঙ্গীরা। গোয়েন্দা রিপোর্টে মুম্বাইয়ে জারি হাই অ্যালার্ট

29th October 2020 1:58 pm News
আকাশপথে হামলা চালাতে পারে জঙ্গীরা। গোয়েন্দা রিপোর্টে মুম্বাইয়ে জারি হাই অ্যালার্ট


ভারতে বহুবার জঙ্গিদের সন্ত্রাসী হানা ঘটেছে। জিহাদি জঙ্গিদের ঘৃণ্য সন্ত্রাসী হানায় বারবার রক্তাক্ত হয়েছে ভারতের মাটি। ২৬/১১ এর ভয়াবহ মুম্বাই হামলা সম্পর্কে আমরা সকলেই জানি। এই হামলা সারাবিশ্বের মধ্যে অত্যন্ত আলোড়ন সৃষ্টি করেছিলো। এখনো এই হামলার ক্ষত ভারতীয়দের মনে তাজা রয়েছে। এবার আবার গোয়েন্দারা রিপোর্ট দিয়েছেন যে জঙ্গিরা আবার মুম্বাইয়ে হামলা চালাতে পারে এবং এবারে নাকি তারা আকাশ পথে হামলা চালানোর পরিকল্পনা করছে। 

গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে বেশ কয়েকটি রিপোর্ট জারি করা হয়েছে যাতে জানানো হয়েছে আগামী দীপাবলিতে ভারতের বুকে বিভিন্ন জায়গায় বড়োসড়ো নাশকতা চালানোর পরিকল্পনা করেছে জঙ্গিরা। ‌ এবং সব থেকে উদ্বেগের বিষয় এটাই যে, এই হামলা নাকি জঙ্গিরা এবার আকাশপথে চালানোর পরিকল্পনা নিয়েছে। গোয়েন্দারা পূর্বাভাস দিয়েছেন যে হেলিকপ্টার থেকে অথবা ড্রোন মাধ্যমে, অথবা প্যারাগ্লাইডার এর সাহায্য নিয়ে আকাশপথে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা চালাতে পারে জঙ্গিরা। আগামী দীপাবলি'তেই নাকি এই হামলা চালানোর পরিকল্পনা করছে জঙ্গীরা। 

গোয়েন্দাদের এই রিপোর্টে বলা হয়েছে যে আনুমানিক ২৮ শে নভেম্বরের মধ্যেই এই হামলা চালানোর পরিকল্পনা করেছে জঙ্গীরা। 
২০০৮ সালের ভয়াবহ মুম্বাই হামলার পুনরাবৃত্তি যাতে আর না ঘটে তার জন্য দৃঢ়ভাবে মোকাবিলা করার জন্য অতি সক্রিয় হয়ে রয়েছে মহারাষ্ট্র পুলিশ তথা প্রশাসন। পুলিশ এবং গোয়েন্দা বিভাগকে অতি সতর্ক থাকতে বলা হয়েছে। জলপথে যেমন টহল দেওয়া হচ্ছে তেমনি স্থলপথে বিভিন্ন রাস্তায় চেকিং করা হচ্ছে, পেট্রোলিং হেলিকপ্টার কে বারবার ওড়ানো হচ্ছে মুম্বইয়ের আকাশে। তবে এখনো পর্যন্ত এটা জানা যায়নি যে কোন জঙ্গিগোষ্ঠী এই হামলা চালাতে পারে। তবে সদাসর্বদা সতর্ক রয়েছে প্রশাসন।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।