জম্মু-কাশ্মীরের অবন্তীপুর আবার সেনা-জঙ্গি সংঘর্ষ। নিকেশ করা হয়েছে এক জঙ্গি কে।

28th October 2020 12:47 pm News
জম্মু-কাশ্মীরের অবন্তীপুর আবার সেনা-জঙ্গি সংঘর্ষ। নিকেশ করা হয়েছে এক জঙ্গি কে।



বারবার সেনা-জঙ্গি সংঘর্ষে রক্তাক্ত হচ্ছে ভূস্বর্গ কাশ্মীর। বহুদিন থেকেই পাকিস্তানি জঙ্গিরা' ক্রমাগত টার্গেট করে রেখেছে ভূ-স্বর্গে অশান্তি ছড়ানোর। বারবার ভূ-স্বর্গে নানারকম সন্ত্রাসী হামলা চালিয়েছে বিভিন্ন সংগঠনের জঙ্গীরা। কিন্তু এই করোনার ভয়াবহ আবহের মধ্যেও নিজেদের লক্ষ্যে অবিচল রয়েছে ভারতীয় সেনাবাহিনী।  এবার উপত্যকাকে জঙ্গিমুক্ত করতে উঠে পড়ে লেগেছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী। একের পর এক সেনা-জঙ্গি সংঘর্ষে নিকেশ করা হচ্ছে জেহাদী জঙ্গিদের। জানা গিয়েছে গত সোমবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা তে সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত হয়েছে এক জঙ্গি। এবং আরেকজন জঙ্গি আত্মসমর্পণ করেছে। 

গোপন সূত্রের সেনাবাহিনী খবর পায় যে, অবন্তীপোরায় কয়েক জন জেহাদী জঙ্গি আত্মগোপন করে রয়েছে। সঙ্গে সঙ্গে এলাকা ঘিরে ফেলে ভারতীয় সেনা এবং জম্মু-কাশ্মীর পুলিশের যৌথবাহিনী। সেনাবাহিনীকে দেখতে পেয়ে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গীরা। সাথে সাথে পাল্টা গুলি চালাতে শুরু করে ভারতীয় সেনা এবং জম্মু-কাশ্মীর পুলিশ। গুলি বৃষ্টির মধ্যে উড়িয়ে দেওয়া হয় এক জঙ্গিকে। সেই সময়ই প্রাণ বাঁচাতে এক জঙ্গি আত্মসমর্পণ করে সেনার কাছে। নিহত জঙ্গির কাছ থেকে একটি অত্যাধুনিক একে ৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে। আত্মসমর্পণকারী জঙ্গির কাছ থেকেও একটি স্বয়ংক্রিয় রাইফেল উদ্ধার করা হয়েছে। এছাড়াও এনকাউন্টার স্থল থেকে বেশকিছু অত্যাধুনিক হাতিয়ার উদ্ধার করেছে ভারতীয় সেনা। আত্মসমর্পণকারী জঙ্গি গত ২৫ শে সেপ্টেম্বর বাড়ি থেকে বেরিয়ে গিয়ে জঙ্গী দলে নাম লিখিয়েছিল। তবে তার সম্বন্ধে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।